যাত্রীদের জন্য সুখবর! রেলওয়ে স্টেশনে KFC, ম্যাকডোনাল্ডস সহ এই সমস্ত খাবার দোকানের আউটলেট খুলছে, কবে থেকে?
রেল যাত্রীদের জন্য রয়েছে সুখবর। এখনও পর্যন্ত, স্টেশনগুলিতে হালকা জলখাবার, স্ন্যাকস এবং চা, দুধ এবং জুসের মতো পানীয় বিক্রি করার জন্য মাত্র তিন ধরণের স্টল অনুমোদিত ছিল। কিন্তু খুব তাড়াতাড়িই রেলযাত্রীরা রেল স্টেশনগুলিতে ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিৎজা হাট, বাস্কিন-রবিন্স, বিকানেরওয়ালা এবং হলদিরামের মতো প্রিমিয়াম ব্রান্ডের আউটলেটগুলি থেকে খাবার উপভোগ করতে পারবেন।

সাধারণত এয়ারপোর্টে এমন প্রিমিয়াম সিঙ্গেল-ব্র্যান্ডের খাবারের আউটলেটগুলি দেখা যায়। এবার রেলওয়ে বোর্ড ক্যাটারিং পরিষেবা, এমন প্রিমিয়াম সিঙ্গেল-ব্র্যান্ডের খাবারের আউটলেট পরিচালনার অনুমতি দিয়েছে। দক্ষিণ মধ্য রেলওয়ের একটি সুপারিশের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩ নভেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার জারি করা একটি সার্কুলারে রেলওয়ে বোর্ড নিশ্চিত করেছে যে, জনপ্রিয় খাবারের ব্র্যান্ডগুলিকে খুব তাড়াতাড়িই রেল স্টেশনগুলিতে পরিচালনার অনুমতি দেওয়া হবে। এই আউটলেটগুলি কোম্পানির মালিকানাধীন বা ফ্র্যাঞ্চাইজি দ্বারা পরিচালিত হবে।
কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যে, অন্যান্য ক্যাটারিং স্টলের মতোই প্রতিটি আউটলেটের মেয়াদ হবে পাঁচ বছর। এবং ন্যূনতম লাইসেন্স ফি-এর মতো বিষয়গুলির নীতি নির্দেশিকা অনুসরণ করে চলতে হবে। অনেক স্টেশনে যাত্রীদের ভিড়ের কারণে ব্র্যান্ডেড খাবারের চাহিদা বৃদ্ধি স্পষ্ট হয়ে উঠেছে। তাই ভারতীয় রেলওয়ে স্টেশনগুলিতে পুনর্নির্মাণের কাজ চলছে।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications