Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোটে জিতেছেন এবার ছুটি কাটিয়ে যান, কর্ণাটকের বিধায়কদের আহ্বান কেরল পর্যটনের

কেরল ট্যুরিজমের তরফে কর্ণাটকের সমস্ত বিধায়কদের সেরাজ্যে গিয়ে কয়েকদিন ছুটি কাটিয়ে আসতে আহ্বান জানানো হয়েছে।

কর্ণাটকে ভোটের ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে। কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের পরে বিজেপি, কংগ্রেস, জেডিএস নেতারা ফলাফল জেনে গিয়েছেন। জেডিএস মাত্র ৩৮টি আসন পেয়েও কংগ্রেসের সাহায্য নিয়ে সরকার গঠন করতে চলেছে। কংগ্রেস দল ৭৮টি আসনে জয়ী হয়েও বিজেপিকে ঠেকাতে জেডিএসকে সমর্থন করতে বাধ্য হয়েছে।

ভোটে জিতেছেন এবার ছুটি কাটিয়ে যান, কর্ণাটকের বিধায়কদের আহ্বান কেরল পর্যটনের

এদিকে বিজেপিও ১০৪টি আসনে জিতে সবচেয়ে বড় দল হিসাবে উঠে এসেছে। তবে সরকার গঠন করতে না পারার হতাশা অবশ্যই রয়েছে। বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা সরকার গঠন করবেন বলে রাজ্যপালের কাছে দরবার করেছেন।

কংগ্রেস-জেডিএসও রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। ফলে এখনও ভোট রাজনীতিতে ফুটছে কর্ণাটক।

এর মাঝেই কেরল ট্যুরিজমের তরফে কর্ণাটকের সমস্ত বিধায়কদের সেরাজ্যে গিয়ে কয়েকদিন ছুটি কাটিয়ে আসতে আহ্বান জানানো হয়েছে। সব বিধায়কেরা কয়েকদিন 'গডস ওন কান্ট্রি'-তে কাটিয়ে যান। এমনটাই জানানো হয়েছে।

ভোটে জিতেছেন এবার ছুটি কাটিয়ে যান, কর্ণাটকের বিধায়কদের আহ্বান কেরল পর্যটনের

কর্ণাটক নির্বাচনের রমরমাকে কাজে লাগিয়ে কেরল সরকার নিজেদের প্রচার সেরে নিল বলে অনেকেই মনে করছেন। ভোটের খবরের মাঝে এমন মজার খবরে অনেকেই বিস্মিত হয়েছেন, মজাও পেয়েছেন। কেরল ট্যুরিজমের এমন অভিনব প্রচারের প্রশংসাও করেছেন অনেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+