Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেরলে যে কোনও সময় বাড়তে পারে বিপদ-বিপর্যয়! চার জেলায় প্রবল বৃষ্টির সতর্কতায় রেড অ্যালার্ট

কেরলে মুষলধারায় বৃষ্টি বিপর্যয় তৈরি করেছে। ওয়ানেড়ে ভূমিধসে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় একশো। তবে আবহাওয়া দফতর এখনও হলফ করে বলতে পারেনি প্রাকৃতিক বিপর্যয় কেটে গিয়েছে। এদিন আবহাওয়া দফতরের তরফে চার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়েনাড এবং কাসারাগোডে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিশুর, পালাক্কাদ এবং পাঠানামথিট্টায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Kerala

  • আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতর সতর্কবার্তায় বলেছে, মালাপ্পুরম, কাসারোগোড, কোঝিকোড়, ইদুক্কি, এর্নাকুলাম, ওয়েনাড, কান্নুর, পালাক্কাদ এবং ত্রিশুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে এইসব জেলাগুলিতে বৃষ্টির কারণা বন্যা এবং জলজমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও ভূমিধসও দেখা দিতে পারে। সেই কারণে জেলাগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

  • কেমন থাকতে চলেছে তিরুবনন্তপুরম

কেরলের রাজধানী তিরুবনন্তপুরমেও ব্যাপক বৃষ্টি হচ্ছে। যে কারণে বেশ কিছু এলাকায় জল জমে গিয়েছে। আবহাওয়া দফতরের তরফে তিন অগাস্ট পর্যন্ত তিরুবনন্তপুরমে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর পূর্বাভাসে বলেছে, এই সময় তিরুবন্তপুরমের সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩২ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

  • ওয়েনাডের সর্বশেষ পরিস্থিতি

কেরলের ওয়েনাডে ভূমিধসের মৃতের সংখ্যা প্রায় একশো। মৃতদের মধ্যে বেস কয়েকটি শিশুও রয়েছে। আটকে থাকা মানুষজনকে উদ্ধারের কাজ চলেছে। উদ্ধার অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে মৃত ও আহতদের পরিবারকে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+