লোকসভায় স্পিকারের পদ ধরে রেখে ডেপুটির পদ নিয়ে বড় চাল বিজেপির! আলোচনায় রাজনাথ
২০১৪ কিংবা ২০১৯-এর নির্বাচনে বিজেপির একার সংখ্যাগরিষ্ঠতা থাকায় শরিকরা স্পিকারের পদ দাবি করতে পারেনি। কিন্তু ২০২৪-এর নির্বাচনে আসন সংখ্যা কমতেই টিডিপি এবং জেডিইউ স্পিকার পদে জন্য বিজেপির কাছে দাবি জানিয়েছ। স্পিকার না হলেও ডেপুটি স্পিকারের পদ যদি মেলে তাতেও মন্দ হয় না, এমনটাই মত এনডিএ-র অন্যতম দুই শরিকের।
ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এনডিএ শরিক অর্থাৎ টিডিপি এবং জেডিইউ-এর সঙ্গে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ নিয়ে আলোচনা শুরু করেছেন। বিজেপি ২৪০ আসন পেলেও তারা স্পিকারের পদ ধরে রাখতে চায়, এই বার্তা বিজেপির তরফে শরিকদের দেওয়া হয়েছে। সূত্রের খবর, এনডিএ শরিকদের কাছে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব তারা বিবেচনা করছে।

প্রতিরক্ষামন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিংয়ের সঙ্গে এনডিএ-র শরিকদের সম্পর্ক বরাবরই ভাল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রে বিজেপির সঙ্গী, সেই সময় গণ আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন এই রাজনাথ সিংই। এবারও সেই রাজনাথ সিংয়ের হাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৮ তম লোকসভায় নতুন স্পিকার নির্বাচন হতে চলেছে ২৬ জুন। লোকসভার সচিবালয়ের দেওয়া তথ্য অনুসারে প্রার্থীর সমর্থনকারীদের প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা ২৫ জুন দুপুর বারোটার মধ্যে। ইন্ডিয়া ব্লকের তরফে ইঙ্গিত করা হয়েছে, যদি ডেপুটি স্পিকারের পদ তাদেরকে না দেওয়া হয়, তাহলে তারা স্পিকার পদের জন্য প্রার্থী দাঁড় করাতে পারে।
আগামী ২৪ জুন ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন বসবে। যা চলবে তিন জুলাই পর্যন্ত। ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।
২০১৪ ও ২০১৯-এর তুলনায় লোকসভায় যেমন বিজেপির শক্তি কমেছে, ঠিক তেমনই এনডিএ-র শক্তিও কমেছে। শক্তি বেড়েছে বিরোধীদের। তারা এবার পেয়েছে ২৩৩ আসন। এই পরিস্থিতিতে বিজেপি আদৌ যে বিরোধীদের ডেপুটি স্পিকার পদের দাবিতে রাজি চহবে না, তা ধরেই নেওয়া যায়।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট











Click it and Unblock the Notifications