৯১ বছর বয়সে প্রয়াত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সঈদ আলি শাহ গিলানি
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী বরিষ্ঠ নেতা সৈয়দ আলি শাহ গিলানি এদিন রাত ১০টা বেজে ৩৫ মিনিটে প্রয়াত হয়েছেন। শ্রীনগরে তার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। ৯১ বছর বয়সী গিলানি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন এবং পাকিস্তানপন্থী কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে তার খ্যাতি ছিল।

প্রথমে তিনি জামায়াতে ইসলামী কাশ্মীরের সদস্য ছিলেন। পরে তিনি তেহেরিক-ই-হুরিয়ত প্রতিষ্ঠা করেন। তিনি হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান ছিলেন। যে গোষ্ঠী ভারতের জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে মদত দিয়ে এসেছিল। ২০২০ সালের জুন মাসে তিনি হুরিয়ত থেকে বেরিয়ে আসেন।
গিলানি ১৯৭২, ১৯৭৭ এবং ১৯৮৭ সালে কাশ্মীরের সোপরে বিধানসভা থেকে বিধায়ক ছিলেন। ১৯২৯ সালের ২৯ সেপ্টেম্বরে উত্তর কাশ্মীরের সোপরে বারামুল্লায় তার জন্ম হয়। এবং লাহোরে তিনি তার কলেজ পাশ করেন।
কাশ্মীরে অস্থিরতার জন্য এক সময় সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা গিলানিকে দায়ী করেছেন। পাশাপাশি ওমরের পিতা ফারুক আবদুল্লাও গিলানির কাছে আর্জি জানান যাতে তিনি এমন রাস্তা অনুসরণ করেন যা কাশ্মীরের শান্তি ফেরাতে সাহায্য করবে।
কিন্তু তা সত্ত্বেও বিচ্ছিন্নতার পথ থেকে সরে আসেননি গিলানি। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়। কাশ্মীরে গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচন করতে গেলে তা বয়কটের ডাক দেন গিলানি। যদিও ২০১৪ সালের নির্বাচন যা তিনি বয়কটের ডাক দিয়েছিলেন, সেই নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়ে কাশ্মীরে।
২০১৯ সালের পুলওয়ামা জঙ্গি হামলার পরে ভারত সরকার পাকিস্তান পন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অত্যন্ত কড়া পদক্ষেপ নেয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গিলানির ওপর জরিমানা ধার্য করে এবং তার বিরুদ্ধে অন্যান্য বেশ কয়েকটি ধারায় মামলা হয়। বহুদিন ধরেই তার পাসপোর্ট বাতিল করে রাখা হয়েছিল। এবং দেশদ্রোহিতার নানা অভিযোগ থাকায় তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে তিনি গৃহবন্দিও ছিলেন। তা সত্ত্বেও গত দু'দশকে কাশ্মীর বারে বারে উত্তপ্ত হওয়ার পিছনে এই গিলানির পরোক্ষ হাত ছিল বলে নানা সময়ে অভিযোগ উঠেছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications