Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্তারপুরে সীমান্ত করিডোরে সবুজ সঙ্কেত কেন্দ্রের, রাজি পাকিস্তানও

কর্তারপুর সীমান্তে সবুজ সঙ্কেত দিল কেন্দ্র। করিডোর তৈরি করা হবে যা বিস্তৃত হবে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত।

পাকিস্তান থেকে ফিরে এসে পঞ্জাবের মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা নভজ্যোত সিং সিধু কর্তারপুর সীমান্ত তৈরি করতে আহ্বান জানান। তখন থেকেই এই সীমান্ত তৈরি নিয়ে কথাবার্তা ফের জোরালো ভাবে চলছিল। এবার তাতে সবুজ সঙ্কেত দিল কেন্দ্র। জানানো হল, শিখদের ভাবনাকে সম্মান দিয়ে কর্তারপুরে করিডোর তৈরি করা হবে যা বিস্তৃত হবে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত।

কর্তারপুরে সীমান্ত করিডোরে সবুজ সঙ্কেত কেন্দ্রের, রাজি পাকিস্তানও

করিডোর শুরু হবে গুরুদাসপুরের ডেরা বাবা নানক থেকে। আর শেষ হবে আন্তর্জাতিক সীমান্তে। সরকারের তরফে পাকিস্তানের দিকে এমন সীমান্ত করিডোর তৈরিতে আহ্বান জানানো হয়। যা পৌঁছবে গুরুদ্বার দরবার সাহিব, কর্তারপুর পর্যন্ত।

এই কর্তারপুর গুরুদ্বার দরবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নারোয়াল জেলায় অবস্থিত। সীমান্ত থেকে একেবারে কাছে এই জায়গা শিখদের জন্য অত্যন্ত পবিত্র। গুরুনানকের হাতে তৈরি এই পবিত্র স্থানে শিখরা প্রতিবছর সীমান্ত পেরিয়ে আসেন। ১৫২২ সালে এটি তৈরি হয়। এটিই বিশ্বে প্রথম তৈরি হওয়া গুরুদ্বার। এবং এখানেই গুরুনানকের মহাপ্রয়াণ ঘটে বলে জানা যায়।

ভারতের তরফে অনুরোধে পাকিস্তান সরকারও সায় দিয়েছে। ইমরান খানের সরকারও সীমান্তের ওপারে কর্তারপুর থেকে সীমান্ত পর্যন্ত করিডোর তৈরি করতে চলেছে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে কর্তারপুর করিডোর তৈরির কথা প্রথম সামনে আসে। সেইসময়ে প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বাস নিয়ে লাহোরে গিয়েছিলেন। কারণ শিখদের দাবি ছিল, দুই দেশেরই উচিত শিখ ভক্তদের দিকে তাকিয়ে সীমান্ত খুলে দেওয়া।

বর্তমানে শিখ তীর্থযাত্রীদের পাকিস্তানে যেতে ভিসা প্রয়োজন হলেও তাতে কোনও বাধা নেই। যেকেউ কর্তারপুরের গুরুদ্বারে যেতে পারেন। তার জন্য পাকিস্তান সরকারের বিশেষ অনুমতি লাগে না। শিখরা বছরে চারটি অনুষ্ঠানে কর্তারপুরে যান। গুরুনানকের জন্মজয়ন্তী ছাড়াও বৈশাখী, গুরু অঞ্জন দেবের শহিদ দিবস ও মহারাজা রঞ্জিত সিংজীর মৃত্যু বার্ষিকীতে শিখরা কর্তারপুরে যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+