Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডিউটির সময় আপত্তিকর আচরণ! সাসপেন্ড হলেন কর্নাটকের শীর্ষ পুলিশ কর্তা, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও ঘিরে শুরু বিতর্ক

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওকে ঘিরে বড়সড় বিতর্কে জড়ালেন কর্নাটকের এক শীর্ষ পুলিশ আধিকারিক। ছড়িয়ে পড়া সেই ভিডিওগুলির কারণেই আজ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP), ডিরেক্টরেট অফ সিভিল রাইটস এনফোর্সমেন্ট (DCRE)-এর প্রধান রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত করল কর্নাটক সরকার।

ভাইরাল হওয়া সেই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে যে, অফিস চলাকালীন নিজের চেম্বারের ভিতরে একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করছেন ওই আইপিএস অফিসার। কখনও আলিঙ্গন, কখনও আবার চুম্বনের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, ভিডিওগুলি পুরনো হতে পারে। এখনও পর্যন্ত ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (DPAR) একটি বিস্তারিত নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়েছে যে, প্রকাশ্যে ছড়িয়ে পড়া ভিডিও এবং সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, ওই আধিকারিকের আচরণ সরকারি কর্মচারীর মর্যাদার পরিপন্থী। পাশাপাশি, সরকারের ভাবমূর্তিকেও অস্বস্তিতে ফেলেছে।

রাজ্য সরকারের দাবি, প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে যে রামচন্দ্র রাওয়ের আচরণ অল ইন্ডিয়া সার্ভিসেস (Conduct) রুলস, ১৯৬৮-এর রুল ৩ লঙ্ঘন করেছে। সেই কারণেই তদন্তটি সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, অল ইন্ডিয়া সার্ভিস (Discipline & Appeal) রুলস, ১৯৬৯ অনুযায়ী তাঁকে অবিলম্বে সাসপেনশনে রাখা হচ্ছে। এই সময় তিনি নিয়ম অনুযায়ী ভাতা পাবেন। তবে সরকারের অনুমতি ছাড়া সদর দফতর ছাড়তে পারবেন না।

এদিকে, এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আইপিএস অফিসার। তাঁর দাবি যে, ভাইরাল ভিডিওগুলি সম্পূর্ণ ভুয়ো এবং সেই ভিডিওগুলি প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা হয়েছে। ঘটনার পর তিনি কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। তিনি নিজের বক্তব্য জানান।

রাও বলেন যে, প্রায় আট বছর আগে তিনি বেলাগাভি (Belagavi)-তে কর্মরত ছিলেন। তাঁর মতে, কে অথবা কারা কী উদ্দেশ্যে এই ভিডিও ছড়িয়েছে, সে বিষয়ে তিনি সম্পূর্ণ অন্ধকারের মধ্যে রয়েছেন। আইনি পথে বিষয়টি মোকাবিলা করবেন বলেও জানিয়েছেন তিনি।

এক সংবাদমাধ্যমকে তিনি বলেন যে, "আমি একদম হতবাক। এই ভিডিওগুলো পুরোপুরি বানানো হয়েছে। আজকের দিনে যে কোনও কিছুই করা অসম্ভব না। আমি বুঝতেই পারছি না, এটা কীভাবে এবং কখন ঘটল।"

এই ঘটনা জুড়ে প্রশাসনিক মহলে তীব্র ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নজর রাখছে রাজ্য সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+