Karnataka Exit Poll:কর্নাটকের মসনদে ফিরছে কংগ্রেস, ইন্ডিয়া টিভি-সিএনএক্সের এগজিট পোলে বিজেপির রামধাক্কার আভাস

কর্নাটকে মসনদ হারাচ্ছে বিজেপি। ক্ষমতায় আসছে কংগ্রেস। এমনই আভাস দিচ্ছে ইন্ডিয়া টিভি-সিএনএক্সের এগজিট পোল। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৮০ আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল কংগ্রেসকে। এবার তাদের আসন অনেকটাই বৃদ্ধির ইঙ্গিত।

এই সংস্থার এগজিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টি আসন। কংগ্রেসের আসন সংখ্যা থাকতে পারে ১১০ থেকে ১২০-র মধ্যে। জেডিএস ২০ থেকে ২৪টি এবং অন্যান্যরা ১ থেকে ৩টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে।

রাহুল গান্ধী কর্নাটক বিধানসভা

ইন্ডিয়া টিভি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পেতে পারে ৩৯ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৪১ শতাংশ ভোট। জেডিএস ১৬ ও অন্যান্যরা ৪ শতাশ ভোট পেতে পারে। ফলে দেখা যাচ্ছে, বিজেপির চেয়ে শতাংশের নিরিখে কম ভোট পেয়েও কংগ্রেস বেশি আসন জিততে পারে।

একে স্পষ্ট অনেক আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। জয়ের ব্যবধানও হতে পারে খুব সামান্য। বিজেপি ২ শতাংশ বেশি ভোট পাবে বলে এই সমীক্ষায় বলা হলেও আসন সংখ্যার নিরিখে অনেকটাই এগিয়ে কংগ্রেস। বিজেপির আসন ১৯টি কমতে পারে বলে জানানো হয়েছে। কংগ্রেসের আসন ৩৫টি বাড়তে পারে। জেডিএসের আসন ২৫টি কমতে পারে।

মোদী বনাম রাহুল

কোস্টাল কর্নাটকে বিজেপি ১৫ থেকে ১৭, কংগ্রেস ২ থেকে ৪টি আসনে জিততে পারে বলে আভাস মিলেছে এই সমীক্ষায়। মুম্বই কর্নাটকে বিজেপি ২৬ থেকে ৩০, কংগ্রেস ২০-২৪টি আসন পেতে পারে। গ্রেটার বেঙ্গালুরুতে বিজেপি ১৩ থেকে ১৫টি আসনে জিততে পারে, কংগ্রেস ১৬ থেকে ১৮টিতে জিততে পারে, জেডিএস পেতে পারে ১ থেকে ২টি আসনে।

মধ্য কর্নাটকে বিজেপি ৭ থেকে ৯, কংগ্রেস ১১ থেকে ১৩, অন্যান্যরা সর্বাধিক ২টি আসন পেতে পারে, জেডিএসকে ফিরতে হতে পারে খালি হাতে। হায়দরাবাদ কর্নাটকে বিজেপি ৮ থেকে ১০, কংগ্রেস ২৭ থেকে ৩১, জেডিএস ও অন্যান্যরা সর্বাধিক ২টি আসনে জয়লাভ করতে পারে।

কর্নাটক বিধানসভা

ওল্ড মাইসোরে বিজেপি ৯ থেকে ১১, কংগ্রেস ৩০ থেকে ৩৪, জেডিএস ১৮ থেকে ২২ আসন জিততে পারে। এই সংস্থার সমীক্ষা অনুযায়ী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ৮২ শতাংশ ভোট কংগ্রেসের ঝুলিতে যাওয়ার আভাস মিলেছে। বিজেপি সংখ্যালঘু ভোট ২ শতাংশের বেশি পাবে না বলেই উল্লেখ। জেডিএস ১০ শতাংশ ও অন্যান্যরা ৬ শতাংশ মুসলিম ভোট ঝুলিতে পুরতে পারে।

বোক্কালিগার ভোটের ৫৩ শতাংশ জেডিএস পাবে বলে আভাস মিলেছে। বিজেপি ১৭ শতাংশ, কংগ্রেস ২২ শতাংশ ও অন্যান্যরা ৮ শতাংশ ভোট পেতে পারে। এই বুথফেরত সমীক্ষার আভাস মিলে গেলে লোকসভা ভোটের আগে কংগ্রেস তথা বিরোধী রাজনৈতিক দলগুলি আত্মবিশ্বাস বাড়াবে। বিজেপি নেতৃত্ব এখনও ক্ষমতা ধরে রাখা নিয়ে আত্মবিশ্বাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+