'তেলাঙ্গানায় ভোট স্বচ্ছ নয়' দাবি রাজ্যের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার
রাজ্যবাসী হিসাবে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা।
তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন হচ্ছে। রাজ্যে পালাবদল হবে নাকি ফের একবার টিআরএস ক্ষমতায় ফিরবে তা সময়ই বলবে। তবে তার আগে এদিন রাজ্যবাসী হিসাবে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা।

তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন জ্বালা। বলেছেন, ভোটার তালিকা থেকে আমার নাম বাদ দেওয়া হয়েছে। যা দেখে আমি অবাক। তাহলে কীভাবে নির্বাচন স্বচ্ছভাবে হচ্ছে? প্রশ্ন তুলেছেন জ্বালা।
এদিন সকালে বুথে গিয়ে ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর নাম ভোটার তালিকায় নেই। তারপরই তিনি টুইটে গোটা ঘটনা জানিয়েছেন।
Surprised to see my name disappear from the voting list after checking online!! #whereismyvote
— Gutta Jwala (@Guttajwala) December 7, 2018
তেলাঙ্গানায় ভোট হওয়ার কথা ছিল লোকসভার সঙ্গে একসঙ্গে। তবে সেপ্টেম্বরের ৬ তারিখ রাজ্য মন্ত্রিসভা ভেঙে দেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। যার ফলে পরে নির্বাচন কমিশন বাকী চার রাজ্যের সঙ্গে মিলে তেলাঙ্গানায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে।
How’s the election fair...when names r mysteriously disappearing from the list!! 😡🤬
— Gutta Jwala (@Guttajwala) December 7, 2018
প্রসঙ্গত, তেলাঙ্গানায় ত্রিমুখী লড়াই হচ্ছে। একদিকে রয়েছে কংগ্রেস, তেলুগু দেশম পার্টি, তেলাঙ্গানা জন সমিতি ও সিপিআই। অন্যদিকে রয়েছে বিজেপি ও তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি।












Click it and Unblock the Notifications