মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় 'পোস্ট' করে গ্রেফতার সাংবাদিক! যোগীরাজ্যে তোলপাড়
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে 'আপত্তিজনক' পোস্ট করার দায়ে গ্রেফতার করা হল উত্তর প্রদেশের সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে। ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে 'আপত্তিজনক' পোস্ট করার দায়ে গ্রেফতার করা হল উত্তর প্রদেশের সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে। ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল। পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথের বিরুদ্ধে কুরুচিকর পোস্টের অভিযোগ ঘিরেই এই গ্রেফতারি।

প্রশান্তের বিরুদ্ধে অভিযোগ , তিনি যোগী আদিত্যনাথের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চেয়েছেন। তার জেরেই শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে সাংবাদিক প্রশান্তকে। প্রাথমিকভাবে পুলিশের তরফে বিষয়টিকে 'গ্রেফতার' না বলে, 'আটক' তকমা দেওয়া হলেও , পরবর্তীকালে উত্তর প্রদেশ পুলিশ গোটা বিষয়টিকে 'গ্রেফতারি'র তকমা দিয়েছে। তাঁর বিরুদ্ধে আইপিসি ৫০০, ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে,পুলিশি জেরায় প্রশান্ত জানাননি, সাংবাদিক হিসাবে তিনি কোন সংস্থার সঙ্গে কাজ করেন। ফলে এটা পুলিশের কাছে স্পষ্ট নয় যে কোন সংস্থার সঙ্গে প্রশান্তের সাংবাদিকতা সূত্রের যোগ রয়েছে।












Click it and Unblock the Notifications