জাতীয় সঙ্গীতকে কুর্নিশ জানিয়ে দীর্ঘতম ভিডিও পোস্ট, গিনেস বুকে নাম লেখাল জোশ অ্যাপ

জাতীয় সঙ্গীতকে কুর্নিশ জানিয়ে দীর্ঘতম ভিডিও পোস্ট, গিনেস বুকে নাম লেখাল জোশ অ্যাপ

জোশ (Josh) অ্যাপের বড় সাফল্য। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছনোর পর এবার গিনেস বুকে নাম লেখাল জোশ (Josh)। জাতীয় সঙ্গীতকে স্যালুট করার দীর্ঘতম ভিডিও পোস্ট করার গিনেস বুকে নাম তুলে ফেলেছে জোশ অ্যাপ। স্যালুট ইন্ডিয়া ক্যাম্পেন শুরু করেছিল যোশ অ্যাপ। তাতেই এই সাফল্য এসেছে। রেকর্ড সংখ্যক মানুষ জাতীয় সঙ্গীতকে স্যালুট করে ভিডিও পোস্ট করেছেন এই জোশ অ্যাপে।গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল যোশ। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্যালুট ইন্ডিয়া ক্যাম্পেন শুরু করেছিল অ্যাপটি। তাতে জাতীয় সঙ্গীতকে কুর্নিশ জানিয়ে ভিডিও আপলোড করতে বলা হয়েছিল। সেই ক্যাম্পেনে বড় সাফল্য পেয়েছে তারা। গিনেশ বুকে রেকর্ড করেছে যোশ। এই ক্যাম্পেনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জাতীয় সঙ্গীতকে কুর্নিশ জানিয়ে নিজেদের ভিডিও পোস্ট করেছে এই যোশ অ্যাপে।

গিনেস বুকে নাম লেখাল জোশ অ্যাপ

#SaluteIndia ক্যাম্পেন শুরু হয়েছিল গত ১০ অগাস্ট। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। ১০ থেকে ১৫ অগাস্টের মধ্যে জাতীয় সঙ্গীতকে কুর্নিশ জানিয়ে ভিডিও শেয়ার করতে বলা হয়েছিল সাধারণ মানুষকে। তাতে ব্যপক সাড়া মেলে। ৫ সেকেন্ডের ভিডিও শেয়ার করার হিড়িক পড়ে গিয়েছিল এই অ্যাপে। ৬ দিেন প্রায় ২৩,৫২৯টি ভিডিও শেয়ার হয় এই ক্যাম্পেনের। তাতে সব রেকর্ড ভেঙে দিয়েছে জোশ অ্যাপ। জায়গা করে নিয়েছে গিনেস বুক অব এয়ার্ল্ড রেকর্ডে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এই ক্যাম্পেনের শরিক হয়েছিলেন। আগের রেকর্ড ভেঙে দিয়েছে এই ক্যাম্পেন।

গিনেস বুকে নাম লেখাল জোশ অ্যাপ

জোশ অ্যাপের প্রধান ক্রিয়েটার এবং কন্টেন্ট ইকোসিস্টেম সুন্দর ভেঙ্কটেশ্বরম এই বিপুল সাফল্যের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন অল্প সময়ের মধ্যে এভাবে গিনেস বুকের মতো বিশ্বরেকর্ডের খাতায় নাম তুলতে পেরে আমরা অভিভূত। সকলকে ধন্যবাদ জানাই। এই রেকর্ডই প্রমাণ করে দিয়েছে সমাজের সব খারাপের বিরুদ্ধে আওয়াজ তোলাটা কতটা জরুরি। তিনি এই সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন জোশ অ্যাপের ক্রিয়েটার, ইউজার এবং অংশগ্রহনকারীদের।

গিনেস বুকের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে জোশ অ্যাপকে। গিনেস বুকের ভিপি নেইল ফস্টার জানিয়েছেন, জাতীয় সঙ্গীতকে কুর্নিশ জানিয়ে অসংখ্য ভারতীয়ের এই ভিডিও পোস্ট নজির তৈরি করেছে। যাঁরা জোশ অ্যাপকে এই সাফল্য এনে দিয়েছে তাঁদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে যেভাবে জোশ অ্যাপের এই ক্যাম্পেন কাজ করেছে তাকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+