দেবযানী ইস্যুতে আমেরিকা শুধু 'দুঃখিত', চাইল না ক্ষমা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননকে ফোন করেছিলেন জন কেরি। ঠিক কী বলেছেন, তা লিখিতভাবে জানিয়েছেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মেরি হার্ফ। তিনি বলেছেন, "দেবযানী খোবরাগাডের গ্রেফতারের পর ভারতে যা প্রতিক্রিয়া হয়েছে, সেই ব্যাপারে আমাদের বিদেশমন্ত্রী সহানুভূতিশীল। ওঁর দুই মেয়ে দেবযানীর বয়সী হওয়ায় উনি বিষয়টি নিয়ে চিন্তিত। শিবশঙ্কর মেননের সঙ্গে কথা প্রসঙ্গে উনি দুঃখপ্রকাশ করেছেন। আরও বলেছেন, এই দুভার্গ্যজনক ঘটনার ছায়া দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর পড়বে না বলে তিনি আশা করেন।"
তার পরই অবশ্য ওই মুখপাত্র বলেন, "বিদেশমন্ত্রী আমাদের আইনের গুরুত্ব বোঝেন। আমেরিকায় থেকে যারা গুরুত্বপূর্ণ পদে কাজ করে, তাদের সবার ক্ষেত্রে সমান আইন প্রযোজ্য হবে। আইনের আওতায় থেকে বিদেশি কূটনীতিকদের আমেরিকায় যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে। আমেরিকা আশা করে তাদের কূটনীতিকরাও বিদেশে উপযুক্ত মর্যাদা পাবে।"
জন কেরির ফোনে অবশ্য ক্ষোভ প্রশমিত হয়নি ভারতের। কারণ, তিনি শুধু দুঃখপ্রকাশ করেছেন। ক্ষমা চাননি। তাই এদিনও দেশের বিভিন্ন জায়গায় মার্কিন কনসুলেটের সামনে প্রতিবাদ-বিক্ষোভ হয়।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications