JNU বিতর্ক : উমর খালিদের সমর্থনে এবার বলিউডের হুমা কুরেশি
নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : আদালতে আত্মসমর্পণ করার আগে নিরাপত্তা চেয়ে দিল্লি হাইকোর্টের কাছে যে আবেদন জানিয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র উমর খালিদ এবং অনির্বান ভট্টাচার্য তা শুনতে রাজি হয়েছেন বিচারপতি বি ডি আহমেদ। মঙ্গলবারই উমর খালিদের আবেদনের শুনানি হবে।
তার আগেই অবশ্য বলিউড অভিনেত্রী হুমা কুরেশি উমরের পক্ষে সওয়াল করার জন্য সোস্যাল মিডিয়াকে ব্যবহার করলেন। এর আগে অভিনেত্রী স্বরা ভাস্কর বলেছিলেন উমর জঙ্গি বা সন্ত্রাসবাদী নন। এবার JNU ছাত্র উমরের পাশে দাঁড়ালেন হুমা।[জেএনইউ বিতর্ক : প্রমাণ রয়েছে রাষ্ট্রদ্রোহিতার, দাবি দিল্লি পুলিশের]

সোস্যাল মিডিয়ায় উমর খালিদের একটি ভিডিও শেয়ার করে ভিডিওতে উমর কী বলতে চাইছেন তা শোনার আহ্বান জানিয়েছেন হুমা।
উল্লেখ্য, জেএনইউ ক্যাম্পাসে আফজাল গুরুর সমর্থনে ছাত্রদের একাংশের রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় উমর খালিদের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ রয়েছে।
এর আগে স্বরা ভাস্কর উমর খালিদের সমর্থনে বলেছিলেন, "না উমর খালিদ তুমি সন্ত্রাসবাদী নও, তুমি প্রতিষ্ঠানবিরোধী এবং বোকা যার বিচারবুদ্ধি কম, কোথায় কী বলতে হয় জানে না, কিন্তু যার জন্য জেল, অত্যাচার বা মৃত্যু প্রাপ্য নয় তোমার।"
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications