'শান্তি এবং সম্প্রতি নষ্ট হতে পারে', ক্যাম্পাসে ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন'-দেখানোয় না বলল JNU
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে না মোদীকে নিয়ে বিতর্কিত তথ্যচিত্র। স্পষ্ট জানিয়ে দেওয়া হল কলেজ প্রশাসনের তরফে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত তথ্যচিত্র'র প্রদর্শন বন্ধ করল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)। শান্তি এবং সম্প্রতি নষ্ট হতে পারে। এই দোহাই দিয়েই বিতর্কিত তথ্যচিত্রের প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত কতৃপক্ষের তরফে নেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রক বিবিসির ভিডিও'র সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে।

এমনকি সমস্ত ইউ টিউব এবং টুইটার লিঙ্ক থেকেও এই ডকুমেন্ট্রি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।
বলে রাখা প্রয়োজন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন (JNUSU)- এর তরফে এই তথ্যচিত্র দেখানোর কথা বলা হয়েছিল। আগামীকাল ২৪ তারিখ ৯ টার সময় 'ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন'-এর প্রদর্শনের কথা ওই ছাত্রসংগঠনের তরফে ঘোষণা করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই ওই তথ্যচিত্রের প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। জেএনইউ কতৃপক্ষের দাবি, এই ধরনের পদক্ষেপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি এবং সম্প্রতি নষ্ট করতে পারে। ফলে কখনই এই তথ্যচিত্র দেখানোর অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
জানা যাচ্ছে, এরপরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। মূলত বিবিসির তৈরি তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন'-এ গুজরাত দাঙ্গা এবং তৎকালীন পরিস্থিতির উপর তৈরি করা হয়েছে। এমনকি তৎকালীন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্যও নাকি সেখানে আছে। যদিও এটি একটি উসকানিমূলক ভিডিও বলে ব্যাখ্যা করছে কেন্দ্র। শুধু তাই নয়, এই তথ্যচিত্র দেখানো হলে দেশের শান্তিতে বিঘ্নিত করতে পারে বলেও দাবি সরকারের।
অন্যদিকে বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক এবং তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে বিবিসির প্রকাশিত তথ্যচিত্রটি খতিয়ে দেখা হয়েছে। আর এরপরেই কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ওই তথ্যচিত্র। আর এরপরেই সমস্ত লিঙ্ক ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিবিসি'র মতে, তথ্যচিত্রটি যথেষ্ট তথ্য নির্ভর। এমনকি গবেষণা করে তৈরি করা হয়েছে। আর এই বিতর্কের মধ্যেই জেএনইউ'র ক্যাম্পাসে এই তথ্য চিত্র দেখানোর সিদ্ধান্ত ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications