পদ থেকে ইস্তফা দিতেই গ্রেফতার হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন
Jharkhand Political Crisis: ঝাড়খণ্ডের রাজনীতির নাটকীয় মোড়! মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন হেমন্ত সোরেন। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমের দাবি। যদিও এই বিষয়ে ইডির তরফে এখনও কিছু জানানো হয়নি।
তবে জেএমএমের সাংসদ মহুয়া মাঝি বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতেই রয়েছেন। ইডি আধিকারিকদের সঙ্গেই হেমন্ত শোরেন (Hemant Soren) রাজ্যপালের কাছে যান এবং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা (Jharkhand Political Crisis) দিয়েছেন বলে জানিয়েছেন মহুয়া মাঝি।

ইতিমধ্যে হেমন্ত সোরেনের ইস্তফা (Jharkhand Political Crisis) গ্রহণ করেছেন রাজ্যপাল। অন্যদিকে সে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই সোরেনের (Champai Soren) নাম ঘোষণা করা হয়েছে। সম্ভবত রাতেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন চম্পাই। ইতিমধ্যে রাজভবনে পৌঁছে গিয়েছেন জেএমএমের বিধায়করা।
মহুয়া মাঝি জানিয়েছেন, ৪১ টি বিধানসভা আসনের মধ্যে ৪১ জন বিধায়ক রয়েছে তাঁদের সঙ্গে। যা সংখ্যাগরিষ্ঠ আসনের কাছে বলে দাবি বিধায়কের। অন্যদিকে হেমন্তের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ঝাড়খণ্ড জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর বাড়ি এবং বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না। হেমন্ত সোরেনেরর বাড়ির চারপাশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। এমনকি ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় প্রতিহিংসার অভিযোগ জেএমএমের। রাজনৈতিক প্রতিহিংসা করতেই হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি।
#WATCH | Ranchi, Jharkhand: JMM MP Mahua Maji says, "The CM is in ED custody. The CM has gone to the Governor with the ED team to submit his resignation... Champai Soren will be the new Chief Minister... We have enough numbers..." pic.twitter.com/Pbumz1cUg0
— ANI (@ANI) January 31, 2024
যদিও বিজেপির তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। জমি দুর্নীতি মামলায় কীভাবে হেমন্ত সোরেন জড়িয়ে তা সবাই জানে। প্রমাণ আছে বলেই তাঁকে ইডি হেফাজতে নিয়েছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। উল্লেখ্য, আজ বুধবার ইডির মুখোমুখি হন হেমন্ত সোরেন।
যদিও এর আগে তাঁর খোঁজ মিলছিল না বলে জানা যায়। আর এরপরেই ঝাড়খণ্ডের বাসভবনে পৌছন হেমন্ত সোরেন। সেখানে সকাল থেকে প্রায় সাত ঘণ্টা তাঁকে জেরা করা হয়। দীর্ঘ জেরায় একাধিক অসংতি মিলেছে বলে খবর। আর এরপরেই জেএমএম নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও তার আগে ইডির আধিকারিকরা রাজভবনে Hemant Soren-কে নিয়ে যান। সে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন পরিবহণ দফতর সামলেছেন এর আগে।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications