Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে মাফিয়ারাজের উপর বুলডোজার! বড় বার্তা দিলেন যোগী আদিত্যনাথ

ঝাড়খণ্ডে প্রচারে এসে ঝড় তুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মুখে ফের শোনা গেল বুলডোজার চালানোর বার্তা। ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ তুলছে। সেই দুর্নীতি ও মাফিয়ারাজের বিরুদ্ধেই সওয়াল করলেন যোগী আদিত্যনাথ।

ঝাড়খণ্ডে জেএমএম - এলইডি সরকার রয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকারের আমলে রাজ্যে দুর্নীতি লাগামছাড়া। বিভিন্ন খাতে দুর্নীতি চলছে। অবিলম্বে দুর্নীতি মুক্ত করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে গেরুয়া শিবির। প্রচারে বিজেপির প্রথম সারির নেতৃত্বরা ঝড়ও তুলেছেন।

yogi adityanath

এবার প্রচারে এসে বুলডোজারের বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, মাফিয়ারাজ শেষ করতে বিজেপিকে সরকারের আনতে হবে। তারপরই এই দুর্নীতি, মাফিয়ারাজের বিরুদ্ধে তোলা হবে৷ উত্তরপ্রদেশে যেমন বুলডোজার চালানো হয়েছে। ঝাড়খণ্ডেও তেমন করা হবে। জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

বিজেপি মানুষের সুরক্ষার দায়িত্ব নিচ্ছে৷ সেই কথা জোর গলায় দাবি করেছেন তিনি। ঝাড়খণ্ডে মাফিয়ারাজ চলছে। রাজ্যে কয়লা, বালি, পাথর, জঙ্গলে এই দুর্বৃত্তায়ন চলছে। তিনি আরও বলেন, ঔরঙ্গজেব লুটপাট চালায়, মন্দির ভেঙেছিল। তেমনই জেএমএম - এলইডি সরকার লুট চালাচ্ছে ঝাড়খণ্ডের সাধারণ মানুষের উপর৷

কোদার্মায় মঙ্গলবার যোগী আদিত্যনাথের জনসভা ছিল। সেখানেই তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে জোর সওয়াল তুলেছেন। বিজেপি যুব সমাজের কর্মক্ষেত্রের রাস্তা তৈরি করবে। মহিলাদের সুরক্ষা ও নারী ক্ষমতায়ণের জন্য কাজ করছে বিজেপি। এই কথাও জানান তিনি। প্রচারে এসে অযোধ্যার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। কংগ্রেস রাম মন্দির তৈরিতে বাধা দিয়েছিল। এই অভিযোগও করেন তিনি।

প্রথম দফায় ঝাড়খণ্ডে আগামী ১৩ তারিখ ভোট। তারপর দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২০ নভেম্বর। শেষ দিকের প্রচারে আরও জোর দিচ্ছে শাসক - বিরোধী দুই পক্ষই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+