Jharkhand Election 2024: 'অনুপ্রবেশকারীদের জোট, মাফিয়াদের দলদাস INDI,' ঝাড়খণ্ডের সভায় চাঁচাছোলা আক্রমণ মোদীর
Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশ (Infiltrations) ইস্যুকে অন্যতম হাতিয়ার হিসেবে প্রচারে রাখছে বিজেপি (BJP)। আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর ঝাড়খণ্ডে প্রচারে এসে অনুপ্রবেশ নিয়ে বিরোধীদের বেনজির আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকার ঝাড়খণ্ডের ক্ষমতায় রয়েছে। সরকারের মদতেই রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। আর এবার সরাসরি ইন্ডি জোটকে (INDI Alliance) অনুপ্রবেশকারীদের জোট বলে নিশানা প্রধানমন্ত্রীর। একইসঙ্গে ইন্ডির নেতাদের মাফিয়াদের গোলাম বলেও কটাক্ষ করেন নরেন্দ্র মোদী।

এদিন ঝাড়খণ্ডের গাড়োয়ায় গিয়ে মোদী বলেন, "ঝাড়খণ্ডে তোষণের রাজনীতি (Appeasement Politics) সব সীমা ছাড়িয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের (Bangladeshi Infiltrators) আশ্রয় দিতে ব্যস্ত হেমন্ত সোরেনের জেএমএম। এমনটা চলতে থাকলে ঝাড়খণ্ডে আদিবাসীরা ভিটেমাটি হারাবে। শুধু সাঁওতাল পরগনা নয়, গোটা দেশের পক্ষে এটা বিপজ্জনক।"
লোকসভার পর ঝাড়খণ্ডের ভোটেও গ্যারান্টি পূরণের আশ্বাস নরেন্দ্র মোদীর। বিজেপি ক্ষমতায় এলে সুবিধা, সুরক্ষা, স্থিরতা ও সমৃদ্ধি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন মোদী। অমিত শাহের পর এদিনের জনসভা থেকে ফের একবার বিজেপির ইস্তাহার প্রকাশ করলেন নরেন্দ্র মোদী।
বিজেপির ইস্তাহারে (BJP Jharkhand Manifesto) ক্ষমতায় এলে রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসে ২১০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০০ টাকায় প্রত্যেক পরিবারকে রান্নার গ্যাস ও বছরে ২টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।
গরিবদের সঙ্গে হেমন্ত (Hemant Soren) সরকার বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন মোদী। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর সোমবার প্রথম সেখানে পা রাখলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ১৩ ও ২০ নভেম্বর দু'দফায় ঝাড়খণ্ড বিধানসভায় ভোট রয়েছে। ২৩ নভেম্বর হবে ভোটগণনা।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications