Jharkhand Assembly Election 2024: হেমন্ত সোরেনের মাইয়া যোজনা, ঝাড়খণ্ড ভোটে কতটা খেলা ঘোরাবে?
আগামী কাল ঝাড়খণ্ডে প্রথম দফায় বিধানসভা নির্বাচন। আদিবাসী ভোটব্যাঙ্ক কি ধরে রাখতে পারবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা? না কি এবার বিজেপির দিকে ঝুঁকবে আদিবাসী জনজাতি ভোট? সেই প্রশ্ন উঠছে।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মাইয়া যোজনা চালু করেছিলেন। রাজ্যের মহিলাদের জন্য এক গুরুত্বপূর্ণ স্কিম এটি৷ ২১ থেকে ৫০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পান। ৪৮ লক্ষ মহিলাকে এই যোজনার আওতায় আনার কাজ চলেছে৷ প্রান্তিক ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য ঝাড়খণ্ড সরকারের এই উদ্যোগ।

৩১ আগস্ট থেকে এই প্রকল্প চালু হয়েছে। আর তাই নিয়েই ভোটের বাজারে যথেষ্ট চর্চা চলছে। এবার বিজেপি ও অন্যান্য বিরোধী শক্তি হেমন্ত সোরেনের সরকারের উপর নি:শ্বাস ফেলছে। দুর্নীতির একের পর এক অভিযোগ করছে বিজেপি। বিজেপি তারকা প্রচারকরা প্রচার করছেন। সেখানে কি এবার সরকার ধরে রাখতে পারবেন হেমন্ত সোরেন? সেই প্রশ্ন উঠেছে।
মাইয়া প্রকল্প কতটা হেমন্ত সোরেনকে সাহায্য করবে? ভোটবাক্সে কতটা মহিলারা জেএমএমকে সমর্থন জানাবেন? সেই প্রশ্নও এখন কোটি টাকার। এদিকে বিজেপি গোগো দিদি প্রকল্পের কথা ঘোষণা করেছে। বিজেপি ক্ষমতায় এলে মহিলারা প্রতি মাসে ২১০০ টাকা করে পাবে। শাসক ও বিরোধীরা মহিলা ভোটব্যাঙ্ক পাওয়ার জন্য মুখিয়ে আছে৷
ঝাড়খণ্ডের খুন্তি, টামার, জামশেদপুর এলাকার মহিলারা কী ভাবছেন এই সরকারি স্কিম নিয়ে? প্রান্তিক অঞ্চলের অনেক মহিলাই এই স্কিমে উপকার পেয়েছেন। করোনা কালে প্রবল আর্থিক সমস্যা হয়েছিল৷ অনেকেই জানাচ্ছেন, করোনা কালে সঞ্চয়ে টান পড়েছিল। এছাড়াও বাজারে জিনিসপত্রের দামও বেড়েছে। সেই হিসেবে সরকার প্রতি মাসে টাকা দিলে সুবিধাই হবে। এবার দীপাবলির সময় অনেক মহিলাই কেনাকাটা করেছেন। ছটপুজোতেও খরচ করেছেন। এছাড়াও সন্তানদের পড়াশোনার খরচ চালানোর জন্যও অনেকে এই টাকা খরচ করছেন।
কেউ আবার বড় কোনও পরিকল্পনার জন্য টাকা জমানোর কথা ভাবছেন। সমাজের একটা অংশের মহিলাদের মধ্যে এই প্রকল্পে সাড়া পড়েছে৷ এমনই মত রাজনৈতিক মহলের একটা অংশের৷ তারপরেও প্রশ্ন থাকছে মাইয়া প্রকল্পের ফসল কতটা তুলতে পারবেন হেমন্ত সোরেন?
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications