Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেখা হবে না যোগী আদিত্যনাথের সঙ্গে, প্রশাসনের কাছে বাধা পেলেন জুনিয়র চিকিৎসকরা

প্রশাসনের কাছে বাধা পেলেন জুনিয়র চিকিৎসকরা

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বৈঠকের সময় তাঁর সঙ্গে কলেজের কিছু জুনিয়র চিকিৎসকদের দেখা করা আটকালো প্রশাসন। রবিবার ঝাঁসিতে মুখ্যমন্ত্রী পর্যালোচনা বৈঠকের সময় কিছু জুনিয়র চিকিৎসক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু তাঁদের আটকে দেওয়া হয়। সরকারের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে বৈঠকে যাতে কোনও বাধা না আসে সেই কারণেই তাঁদের আটকানো হয়েছে।

দেখা হবে না যোগী আদিত্যনাথের সঙ্গে, প্রশাসনের কাছে বাধা পেলেন জুনিয়র চিকিৎসকরা


ঝাঁসি মেডিক্যাল কলেজের ওই চিকিৎসকরা নিজেদের কলেজের কেন্দ্রীয় লাইব্রেরি ২৪ গণ্টা খুলে রাখা সহ বেশ কিছু দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে এসেছিলেন। ঝাঁসির জেলা শাসক অন্দ্রা ভামসি জানিয়েছেন যে ডুনিয়র চিকিৎসকদের আগে থেকে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কোনও পরিকল্পনা ছিল না। মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে যাতে কোনও বিপত্তি না আসে সে কারণে চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়েছিল। যদিও জেলা শাসক জানিয়েছেন যে কোনও চিকিৎসককেই গ্রেফতার করা হয়নি।

ঝাঁসির মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক সংগঠনের সভাপতি ডাঃ হরদীপের সঙ্গে তাঁর কিছু সহকর্মী তিনটে বিষয়ের ওপর স্মারকলিপি জমা দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, যেখানে তাঁদের আটকানো হয়। ওই স্মারকলিপিতে দাবি করা হয়েছিল যে ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে কলেজের কেন্দ্রীয় লাইব্রেরি, পর্যাপ্ত ওষুধ উপলব্ধ থাকতে হবে এবং তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে প্রশাসনিক কর্মকর্তাদের। যদিও জেলা শাসক ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সহ জুনিয়র চিকিৎসকদের নিয়ে এ সংক্রান্ত বৈঠক হয়। চিকিৎসকদের আশ্বস্ত করা হয় যে তাঁদের সমস্যা শীঘ্রই সমাধান করে দেওয়া হবে।

ঝাঁসির এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী প্রতিবাদ করে ফেসবুক পোস্টে লেখেন, '‌উত্তরপ্রদেশ সরকারের মডেল হল প্রয়োজনের সময় অনুপস্থিত থাকবে এবং মিথ্যা প্রচারে লিপ্ত হবে, তবে যারা জনগণের সেবায় আছেন তাদের গ্রেপ্তার করা উচিত।’ তিনি আরও বলেন, '‌পুলিশ কিছু চিকিৎসকদের গ্রেফতার করেছে, তাঁরা শুধু মুখ্যমন্ত্রীর কাছে তিনটে দাবি নিয়ে গিয়েছিলেন। সেই দাবিগুলি কি ভুল ছিল।’‌ প্রিয়াঙ্কা গান্ধী এও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর উচিত ছিল তাঁদের দাবি শোনার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+