Karnataka: অপহরণের অভিযোগে গ্রেফতার JDS বিধায়ক, দেবেগৌড়ার ছেলে HD রেভান্নাকে হেফাজতে নিল SIT
লোকসভা ভোটের আগে চাপ বাড়ছে কর্নাটকে জেডিএস শিবিরে। একদিকে যখন দেবেগৌড়ার নাতি এবং ছেলের বিরুদ্ধে যৌনকেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সেই সময় জেডিএসের আরেক বিধায়ককে গ্রেফতার করল সিট। এইডি রেভান্নাকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল।
জেডিএসের এই বিধায়কের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে বেঙ্গালুরুর কেআর নগর থানায়। এক মহিলার ছেেল অভিযোহ দায়ের করেছেন যে বিধায়ক তাঁর মাকে অপহরণ করে যৌন হেনস্থা করেছেন। সেই অভিযোগের প্রেক্ষতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেছেন তাঁর মা বিধায়কের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। ৬ বছর আগে তিনি বিধায়কের বাড়ির কাজ ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। এবং সেখানে দিনমজুরের কাজ করছিলেন। হাসানের বিধায়ক দেবেগৌড়ার নাতি এবং ছেলের বিরুদ্ধেও পরিচারিকাকে নির্যাতনের অভিযোগ রয়েছে।
অভিযোগকারী জানিয়েছেন প্রজ্জ্বল রেভান্নার ভিডিও ভাইরাল হওয়ার পরেই তাঁর মা নিখোঁজ হয়ে যান। তারপরেই তিনি রেভান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিধায়ককে তারপরেই পুলিশ গ্রেফতার করে এবং তাঁর বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে। ৩৬৪এ (মুক্তিপণ দাবি করে অপহরণ), ৩৬৫ (অপহরণ করে ক্ষতিকরা), ৩৪( সাধারণ ঘটনা)।
প্রসঙ্গত উল্লেখ্য দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। তাঁর বাড়ির পরিচারিকা অভিযোগ করেছেন তাঁকে্ একাধিকবার বাড়িতে যৌনহেনস্থা করেছেন প্রজ্জ্বল রেভান্না। এইচডিরেভান্নাও নানা ভাবে তাঁকে যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ দায়ের করেছেন। এদিকে অভিযোগ দায়েরের পর থেকে প্রজ্জ্বলের কোনও খোঁজ নেই। তিনি ফ্রান্সে পালিয়ে গিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
এদিকে এবারের লোকসভা ভোটে জেডিএসের সঙ্গে হাত মিলিয়ে কর্নাটকে লড়াই করছে বিজেপি। স্বাভাবিক ভাবেই দেবেগৌড়ার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর পরিবারের বিরুদ্ধে এই ধরনে অভিযোগ ভোটের আগে প্রভাব ফেলবে তাতে কোনও সন্দেহ নেই।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications