'ভুয়ো' স্বাধীনতা দিবসে বনধের ডাক! ভারত-মিয়ানমার সীমান্ত অসম রাইফেলসের জওয়ানদের ওপরে জঙ্গি হামলা
ভারত-মিয়ানমার (Indo-Myanmar) সীমান্তের ( Border) কাছে অরুণাচল প্রদেশের চাংলাং-এ তিরাপে টহলরত অসম রাইফেলসের (Assam Rifles) জওয়ানদের ওপরে জঙ্গি হামলা। এই হামলায় এক জুনিয়র কমান্ডিং অফিসার আহত হয়েছেন। ভোরে হওয়া এই সংঘর্ষ
ভারত-মিয়ানমার (Indo-Myanmar) সীমান্তের ( Border) কাছে অরুণাচল প্রদেশের চাংলাং-এ তিরাপে টহলরত অসম রাইফেলসের (Assam Rifles) জওয়ানদের ওপরে জঙ্গি হামলা। এই হামলায় এক জুনিয়র কমান্ডিং অফিসার আহত হয়েছেন। ভোরে হওয়া এই সংঘর্ষে চলে প্রায় আধঘন্টা। পরে জঙ্গিরা পালিয়ে যায়। পরে সীমান্তে তল্লাশি অভিযান শুরু করেছে অসম রাইফেলস।

সীমান্তের ওপার থেকে হামলা
প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল এএস ওয়ালিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বাড়তি নজরদারি অঙ্গ হিসেবে অসম রাইফেলসের জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেই সময় সীমান্তের ওপার থেকে হামলা চালানো হয়।এই হামলায় এক জেসিও আহত হয়েছে। তবে বড় কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ওই সেনা কর্তা। প্রায় একই সময়ে নাগাল্যান্ডের নকলাক জেলায় মিয়ানমার সীমান্তেঅসম রাইফেলসের আরেকটি টহলদারি দলের ওপরেও হামলার খবর পাওয়া গেলেও, সেব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

দুর্গমতার কারণে পাল্টা হামলা শুরু করা যায়নি
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে চ্যাংলাং-এ নামপ্রকাশে অনিচ্ছুক সেনা কর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, গ্রেনেডের স্প্লিন্টার থেকে আহত টহয়ে থাকতে পারেন ওই জুনিয়ার কমান্ডিং অফিসার। এই হামলার পরে অসম রাইফেলসের জওয়ানরা পাল্টা গুলি চালায়।
প্রায় ৩০ মিনিট ধরে গুলিযুদ্ধ চলে। তারপরে হামলাকারীরা পালিয়ে যায়। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় সেখানে হামলাকারীদের খুঁজে বের করতে পাল্টা তল্লাশি অভিযান শুরু করা যায়নি।

কারা থাকতে পারে হামলায়
এলাকায় জঙ্গি সংগঠনের কাজ সম্পর্কে সচেতন সেনা কর্তাদের প্রাথমিক অনুমান এই হামলার পিছনে রয়েছে ইউনাইটেড লিবারেশন অফ অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই) এবং ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (খাপলাং)-এরইউং-অং গোষ্ঠী।

বনধের ডাক দেওয়ার তিনদিন পরে হামলা
মিয়ানমারে জঙ্গি শিবির রয়েছে এমন দুটি সংগঠনের তরফে এর আগে অসম, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা ও মেঘালয়ে ১৫ অগাস্ট বনধের ডাক দেওয়া হয়। জাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ না নিতে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়।
এর ঠিক তিনদিন পরেই এই হামলার ঘটনা।
শনিবার এই জঙ্গি গোষ্ঠীগুলির তরফে কোভিড মহামারীর পরে জীবনযাত্রার মান হ্রাস এবং অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করে বলেছে, এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবস পালন করা অর্থহীন। বিবৃতিতে বলা হয়েছে, এই স্বাধীনতা দিবস ঐতিহাসিকভাবে
অপ্রাসঙ্গিক এবং মূল্যহীন। আরও বলা হয়েছে, মানুষের জীবনযাত্রার মান হ্রাস পাচ্ছে, সরকার সাধারণ মানুষের দুর্ভোগে পাশে দাঁড়াতে ব্যর্থ। সেই পরিস্থিতিতে ৭৬ তম স্বাধীনতা দিবস পালনকে কৌতুকপূর্ণ বলেই মন্তব্য করা হয়েছে।
-
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications