তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী পন্নিরসেলবম, রাজভবনে মধ্যরাতে নিলেন শপথ
আম্মার মৃত্যুর পর মঙ্গলবার মধ্যরাত ১ টার একটু পরেই রাজ্যের অর্থমন্ত্রী ও আম্মা ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ও পন্নিরসেলবম রাজভবনে গিয়ে তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।
চেন্নাই, ৬ ডিসেম্বর : দেশের শক্তিশালী রাজনৈতিক নেতানেত্রীদের মধ্যে অন্যতম তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। সোমবার রাত সাড়ে এগারোটায় আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। [চলে গেলেন আম্মা, শোকস্তব্ধ তামিলনাড়ু]
এরপর মঙ্গলবার মধ্যরাত ১ টার একটু পরেই রাজ্যের অর্থমন্ত্রী ও আম্মা ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ও পন্নিরসেলবম রাজভবনে গিয়ে তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।

জয়ললিতার অবস্থা সঙ্কটজনক জানার পর থেকেই আম্মার উত্তরসুরীর খোঁজ শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবেই পন্নিরসেলবমই এআইএডিএমকে-র প্রথম পছন্দ ছিল।
গত ২২ সেপ্টেম্বর জয়ললিতাকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই ৮টি দফতরের দায়িত্বভার গ্রহণ করেছিলেন পন্নিরসেলবম। ক্যাবিনেট মিটিংয়ের নেতৃত্বেও তিনিই থেকেছেন।
এদিন শপথ নেওয়ার পর তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী বলেন, আম্মা এক এবং অনন্য নেত্রী ছিলেন। তাঁর জায়গা কেউ নিতে পারবে না। তবে এই মুহূর্তে আমাদের একসঙ্গে কাজ করাটা প্রয়োজন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications