রাজস্থানে চলতি বাসে অগ্নিকাণ্ড, ঝলসে মৃত অন্তত ২০
যোধপুরগামী একটি বেসরকারি বাসে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে জয়সলমের থেকে যোধপুর যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জয়সলমের-যোধপুর হাইওয়েতে চলন্ত একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়।
এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন, "রাজস্থানের জয়সলমেরে মর্মান্তিক দুর্ঘটনায় জীবনহানিতে আমি ব্যথিত। এই কঠিন সময়ে আমার সমবেদনা ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।"
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও শোক প্রকাশ করে বলেছেন, "রাজস্থানের জয়সলমেরে বাস দুর্ঘটনায় জীবনহানিতে আমি গভীরভাবে ব্যথিত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।"
বিকাল ৩টে নাগাদ জয়সলমের থেকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিল। জয়সলমের-যোধপুর হাইওয়েতে চলার সময় গাড়ির পিছন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক তাৎক্ষণিকভাবে রাস্তার পাশে বাসটি থামান, কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
স্থানীয় জনগণ এবং পথচারীরা সাহায্যে এগিয়ে আসেন এবং দ্রুত দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহত যাত্রীদের প্রথমে জয়সলমেরের জওহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৬ জন গুরুতর আহতকে উন্নত চিকিৎসার জন্য পরে যোধপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
-
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা -
বিশ্বকাপের সেরা সঞ্জু পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন 'ক্রিকেট ঈশ্বর'কে, সচিনকে নিয়ে কী বললেন স্যামসন -
ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর কী বললেন সচিন-কোহলি? -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ইতিহাস গড়ল ভারত! টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু, শুভেচ্ছায় রাজনৈতিক মহল, কে কী বললেন? -
ইরান ইস্যুতে কড়া অবস্থান, যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের -
রেকর্ড নীচে রুপি! ডলারের বিপরীতে আরও পড়ল টাকার দাম, কত নেমে গেল? উদ্বেগ বাড়ছে অর্থনীতিতে -
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, উঠল 'গো ব্যাক' স্লোগান, দেখানো হল কালো পতাকা












Click it and Unblock the Notifications