AIADMK নিয়ে শশীকলা vs পন্নিরসেলবম লড়াই, দুই শিবির পেল ভিন্ন নাম ও প্রতীক
এদিন বিবদমান দুই গোষ্ঠীকে আলাদা প্রতীক চিহ্ন দেওয়া হল। দুটি দলের নামও ভিন্ন। শশীকলা গোষ্ঠীর নাম হয়েছে এআইএডিএমকে আম্মা। ও পন্নিরসেলবমের গোষ্ঠীর নাম হয়েছে এআইএডিএমকে পুরাতচি থালাভাই আম্মা।
চেন্নাই, ২৩ মার্চ : তামিলনাড়ুর ক্ষমতাসীন দল এআইএডিএমকে-কে নিয়ে দড়ি টানাটানি চলছে শশীকলা নটরাজন বনাম ও পন্নিরসেলবম গোষ্ঠীর মধ্যে। দুটি দলই আম্মার উত্তরসূরী হতে চেয়ে নির্বাচন কমিশনে দরবার করেছিল। তবে সবদিক বিবেচনা করে কমিশন বুধবার এআইএডিএমকে-র নির্বাচনী প্রতীক জোড়া পাতা চিহ্ন 'ফ্রিজ' করে দিয়েছে।[কেন পন্নিরসেলবম 'ইলেকট্রিক পোল' ও শশীকলা 'টুপি' বাছলেন রাজনৈতিক প্রতীক হিসাবে? ]
আর এদিন বিবদমান দুই গোষ্ঠীকে আলাদা প্রতীক চিহ্ন দেওয়া হল। দুটি দলের নামও ভিন্ন। শশীকলা গোষ্ঠীর নাম হয়েছে এআইএডিএমকে আম্মা। তাঁদের প্রতীক চিহ্ন হল টুপি। প্রথমে এই প্রতীকই তাঁরা চেয়েছিল। তবে তাদের তখন অটো রিকশা প্রতীক দেওয়া হয়। পরে ফের তা বদলে মাথার টুপি প্রতীক হিসাবে দেওয়া হল।

এদিকে ও পন্নিরসেলবমের গোষ্ঠীর নাম হয়েছে এআইএডিএমকে পুরাতচি থালাভাই আম্মা। এই শিবিরের প্রতীকচিহ্ন হল দুই মুখওয়ালা ল্যাম্পপোস্ট। দুটি শিবিরকেই নিজেদের দলের নাম ও প্রতীক চিহ্ন জানানোর কথা নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল।
নিজেদের অন্তর্বর্তীকালীন আদেশে নির্বাচন কমিশন বলেছে যে, দুই তরফে জমা পড়া ২০ হাজার পাতার রেকর্ড অধ্যয়ন করা কোনওভাবেই সম্ভব নয়। কোনও সঠিক সিদ্ধান্তেও এভাবে পৌঁছনো সম্ভব নয়। তাছাড়া তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়াও উচিত হবে না।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications