Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্রীহরিকোটা থেকে নেভিগেশন স্যাটেলাইটের উৎক্ষেপণ অসফল ইসরোর

নেভিগেশন স্যাটেলাইট IRNSS-1H মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করতে অসমর্থ হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে নেভিগেশন স্যাটেলাইট IRNSS-1H মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করতে অসমর্থ হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মহাকাশে বর্তমানে থাকা সাতটি কৃত্রিম উপগ্রহের সঙ্গে মিলে এটিরও কাজ করার কথা ছিল। তবে ইসরো চেয়ারম্যান এএস কিরণ কুমার উৎক্ষেপণের কিছুক্ষণ পরই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন উৎক্ষেপণটি অসফল হয়েছে।

শ্রীহরিকোটা থেকে নেভিগেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ইসরোর

এদিন পিএসএলভি-সি ৩৯ রকেটে করে স্যাটেলাইটটিকে মহাকাশে পাঠানোর চেষ্টা করা হয়। তবে চতুর্থ স্টেজ পর্যন্ত গোলযোগের জেরে শেষপর্যন্ত মিশনটি অসফল হয়েছে বলে ঘোষণা করেছে ইসরো।

IRNSS এর পুরো কথা দ্য ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম একটি স্বাধীন আঞ্চলিক সিস্টেম যার সঙ্গে মিল রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জিপিএস সিস্টেমের। তাতে রয়েছে মোট ২৪টি কৃত্রিম উপগ্রহ। এছাড়া রাশিয়া ও ইউরোপের কয়েকটি দেশ ও চিনের সঙ্গেও মিল রয়েছে ভারতের এই প্রোগ্রামের।

এই কৃত্রিম উপগ্রহের ওজন ছিল ১৪০০ কেজি। এটাই ভারতের প্রথম স্যাটেলাইট যা বেসরকারি সংস্থা তৈরি করেছে, তবে নজরদারি চালিয়েছে ইসরো। বেঙ্গালুরুর 'আলফা ডিজাইন টেকনোলজিস' এই নতুন কৃত্রিম উপগ্রহ তৈরি করেছে। সেই কাজ তত্ত্বাবধান করেছেন ৭০ জন ইসরো বিজ্ঞানী মিলে।

এদিন ঘড়ি ধরে ঠিক সন্ধ্যা সাতটা নাগাদ শ্রীহরিকোটা থেকে উপগ্রহটি মহাকাশে যাত্রা করে। তবে শেষপর্যন্ত উৎক্ষেপণ অসফল বলে ঘোষণা করেছে ইসরো। একনজরে দেখে নিন সেই ভিডিও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+