Exit Polls 2023: এক্সিট পোলে কোথায় দাঁড়িয়ে তিপ্রা মোথা? ত্রিপুরায় কিং মেকার কি হতে পারবেন প্রদ্যোত

ভোটের আগে তিপ্রা মোথার প্রদ্যোত বিক্রম মাণিক্য ইঙ্গিত করেছিলেন ফল বেরনোর পরে তাঁর দলই কিং মেকার হয়ে উঠবে। যদিও বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল অন্য ইঙ্গিত করছে।

মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন শেষ হতেই বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল বলছে, এবারও ত্রিপুরায় ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। কেউ আবার বলছে, বিজেপির ক্ষমতা দখলের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রদ্যোত মাণিক্য দেববর্মার তিপ্রা মোথা। কিং মেকার হয়ে উঠতে পারে তারাই। এরনজরে দেখে নেওয়া যাক পরিস্থিতিটা ঠিক কী।

বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলে এগিয়ে বিজেপি

বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলে এগিয়ে বিজেপি

ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা এক্সিট পোলে দেখানো হয়েছে বিজেপি জোট পেতে পারে ৩৬ থেকে ৪৫ টি আসন। সেখানে বামেরা পেতে পারে ৬-১১ টি আসন। আর তিপ্রা মোথা পেতে পারে ৯-১৬ টি আসন।
জি নিউজ-ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে বিজেপি জোট ত্রিপুরায় পেতে পারে ২৯ থেকে ৩৬ টি আসন। অন্যদিকে বামেরা পেতে পারে ১১৩-২১ টি আসন। তিপ্রা মোথা পেতে পারে ১১-১৬ টি আসন।
তবে তুলনায় টাইমস নাও এবং ইটিজি রিসার্চের করা সমীক্ষায় বিজেপি ২১-২৭ টি আসন পেতে পারে বলে দেখানো হয়েছে। সেখানে বামেরা পেতে পারে ১৮-২৪ টি আসন। আর তিপ্রা মোথা পেতে পারে ১২-১৭ টি আসন।

শতাংশের নিরিখে তিপ্রা মোথা

শতাংশের নিরিখে তিপ্রা মোথা

ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা এক্সিট পোলে দেখানো হয়েছে তিপ্রা মোথা ২০ শতাংশের আশপাশে ভোট। অন্য সংস্থাগুলির ভোট শতাংশের নিরিখে তিপ্রা মোথা তৃতীয়স্থানেই থাকতে চলেছে বলে উল্লেখ করা হয়েছে। এক্সিট পোলে আরও বলা হয়েছে, তিপ্রা মোথা বেশি ভোট পাবে উপজাতি সংরক্ষিত আসনগুলিতে। তিপ্রামোথার ভোট প্রাপ্তিতে বিজেপির নয়, বামেরা অসুবিধায় পড়বে বলে ইঙ্গিত করা হয়েছে এক্সিট পোলগুলিতে।

 কিং মেকার হতে পারে তিপ্রা মোথা

কিং মেকার হতে পারে তিপ্রা মোথা

ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং জি নিউজ-ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় ত্রিপুরায় বিজেপির সহজ জয়ের কথা বলা হলেও, টাইমস নাও এবং ইটিজি রিসার্চের করা সমীক্ষায় তা বলা হয়নি। একমাত্র তাদেরই সমীক্ষায় বলা হয়েছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকতে পারে। সেক্ষেত্রে কিং মেকার হয়ে উঠতে পারে তিপ্রা মোখা।

ভোটের আগে তিপ্রা মোথার দাবি

ভোটের আগে তিপ্রা মোথার দাবি

ভোটের আগে তিপ্রা মোথা বলেছিল, তিপ্রা মোথা তাদেরই সমর্থন করবে, যে পক্ষ বিধানসভায় উপজাতিদের জন্য আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করবে। বিজেপি কিংবা বাম-কংগ্রেস, তারা যে কাউকে বাইরে থেকে সমর্থন করা ইঙ্গিত দিয়েছিল ভোটের আগে। তবে এক্সিট পোলের ইঙ্গিত অনুযায়ী রাজ্যের বৃহত্তম দল তারা হতে পারছে না। তবে তিপ্রা মোথার জোর কতটা বাড়বে তার জন্য অপেক্ষা করতে হবে ২ মার্চের ফলাফলের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+