Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঘূর্ণিঝড় দিতওয়া আসছে? অতিশয় বিরল ঘূর্ণিঝড় সেনিয়ার পর নতুন গভীর নিম্নচাপের সৃষ্টি, চেন্নাইয়ে সতর্কতা

মালাক্কা প্রণালির আবহাওয়া ব্যবস্থা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় 'সেনিয়ার'এ পরিণত হওয়ার পর তা যদিও ভারতীয় উপকূল থেকে দূরে সরে গেছে, তবে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে তৈরি হওয়া আরেকটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ও তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর প্রভাব তামিলনাড়ু, পন্ডিচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি বৃহস্পতিবার জানিয়েছে, ঘূর্ণিঝড় সেনিয়ার কার নিকোবরের দক্ষিণ পূর্বে ৮৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ও তা সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার কথা। তবে আরেকটি আবহাওয়া ব্যবস্থা সমান্তরাল ভাবে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে, শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল ও বিষুবীয় ভারত মহাসাগরের সংলগ্ন অঞ্চলে তৈরি হচ্ছে বলে জানিয়েছে আইএমডি।

বৃহস্পতিবার বেলা ১০টা ১৫ মিনিট নাগাদ আইএমডির সর্বশেষ এক্স পোস্টে বলা হয়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলের ওপর থাকা গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ভারতের অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপগুলি সর্বাধিক বায়ু গতির ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয়। টানা তিন মিনিটে বাতাসের গতি ৩৪ নট ছুঁলে বা তার বেশি হলে তাকে ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করা হয়।

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এই নতুন গভীর নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তালিকা অনুযায়ী এর নাম হবে ঘূর্ণিঝড় দিতওয়া।

আইএমডি জানিয়েছে, "গত ছয় ঘণ্টায় নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে ঘণ্টায় ৮ কিমি বেগে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ও আজ ২৭ ভোর ৫টা ৩০ মিনিটে ৬.৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮২.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। হম্বানটোটার পূর্বে ১৫০ কিমি ও বাট্টিকালোর দক্ষিণ ও পশ্চিমে ১৭০ কিমি দূরে এটি অবস্থান করছে। পরবর্তী ১২ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।"

এরপর এটি উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূল পেরিয়ে উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি ও দক্ষিণ অন্দ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে আগামী ৪৮ ঘণ্টায় বলে জানিয়েছে আইএমডি।

চেন্নাই, নাগাপট্টিনম, তিরুভল্লুর, তাঞ্জাভুরসহ তামিলনাড়ুর বেশ কিছু জেলায় ২৭, ২৮ ও ২৯ নভেম্বরের জন্য আইএমডি হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে।

অতিবিরল ঘূর্ণিঝড় 'সেনিয়ার' মালাক্কা প্রণালিতে ইতিহাস
মালাক্কা প্রণালি যা মালয় উপদ্বীপ ও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ সেখানেই তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় 'সেনিয়ার'। প্রণালির উত্তর পশ্চিম দিক আন্দামান সাগরের সঙ্গে যুক্ত।

ঘূর্ণিঝড় সেনিয়ার ভারতীয় উপকূল থেকে সরে গিয়ে মালয়েশিয়ার দিকে অগ্রসর হচ্ছিল ও সুমাত্রার কাছে পৌঁছেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদপোর্টাল এনএসটি। সংস্থার উদ্ধৃতি দিয়ে মেটমালয়েশিয়ার ডিরেক্টর জেনারেল মোহদ হিশাম মোহদ আনিপ জানিয়েছেন এই তথ্য।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মালাক্কা প্রণালিতে ঘূর্ণিঝড়ের সৃষ্টি 'অতিশয় বিরল', কারণ এত শক্তিশালী আবহাওয়া ব্যবস্থা এর আগে কখনও সেখানে রেকর্ড হয়নি।

হিশাম আনিপ বলেন, "২০১৭ সালে শেষবার একটি ট্রপিক্যাল ডিপ্রেশন হয়েছিল, যা পেন্যাং এ প্রভাব ফেলেছিল। কিন্তু এভাবে ট্রপিক্যাল স্টর্মের শক্তিতে পৌঁছনো এবারই প্রথম দেখা যাচ্ছে।"

মেটমালয়েশিয়া একটি ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি করেছে। সিস্টেমটি ৪.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৭.৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে শনাক্ত হয়েছে।

এটি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে ঘণ্টায় ৯ কিমি বেগে এগোচ্ছে ও সর্বাধিক বায়ু গতি ৮৩ কিমি ঘণ্টা। পেন্যাংয়ের জর্জ টাউনের দক্ষিণ পশ্চিমে প্রায় ২৮৪ কিমি দূরে ছিল এর নিকটতম অবস্থান।

উত্তর মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে লাগাতার ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্র পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে।

এখন ঘূর্ণিঝড় সেনিয়ার উত্তর সুমাত্রায় ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যার কারণ হতে পারে বলে জানানো হচ্ছে।

অনেকে এটিকে অতিশয় বিরল এর মধ্যে সবচেয়ে বিরল বলে উল্লেখ করেছেন। এক্স হ্যাণ্ডেলে @chennaisweather নামে এক ব্যক্তি লিখেছেন, "জীবনকাল কম হলেও এই ঘূর্ণিঝড় মালাক্কা প্রণালিতে সবচেয়ে বিরল আবহাওয়া ঘটনাগুলির একটি, যা একে ঐতিহাসিক ঘটনা করে তুলেছে।"

যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, এটি যদি আরও শক্তিশালী হয় তবে ইতিহাসে প্রথমবার মালয় উপদ্বীপের পশ্চিম উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে ও সামগ্রিকভাবে দ্বিতীয়বার, ২০০১ সালের টাইফুন ভামেই এর পর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+