অসহিষ্ণুতা বিতর্ক : ক্ষমাপ্রার্থী শাহরুখকে 'অপদার্থ' আখ্যা বিজয়বর্গীয়ের
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর : অসহিষ্ণুতা বিতর্কে শাহরুখকে নিয়ে জলঘোলা যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। আগামিকাল শুক্রবার মুক্তি পেতে চলেছে শাহরুখ-কাজল অভিনীত সিনেমা 'দিলওয়ালে'। তার আগে এক সাক্ষাৎকারে অসহিষ্ণুতা বিতর্কে ক্ষমা চেয়েছেন কিং খান। [দেশে অসহিষ্ণুতা ক্রমশই বাড়ছে : পঞ্চাশতম জন্মদিনে জানালেন শাহরুখ খান]
তিনি জানিয়েছেন, অসহিষ্ণুতা সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তাতে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত। তিনি আরও জানান তাঁর সিনেম দেখতে লোকে হলে যাবেন সেটা ভেবে তিনি এমন মন্তব্য করছেন না।

শাহরুখের এই মন্তব্যের পরই ফের আক্রমণ উড়ে এসেছে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়ের তরফে। ফের টুইট করে শাহরুখের নাম না করে তিনি বলেছেন, "এখন ওনার আফশোস হচ্ছে। দেশভক্তদের একতারই এমন অপদার্থদের সঠিক রাস্তায় ফেরাতে বাধ্য করে।"
প্রসঙ্গত গত ২ নভেম্বর নিজের জন্মদিনে সারা দেশে অসহিষ্ণুতার পরিবেশ নিয়ে সরব হন বলিউড বাদশা। যা নিয়ে তাঁকে সঙ্ঘ ও বিজেপি ঘনিষ্ঠদের একেরপর আক্রমণের মুখে পড়তে হয়। বিজয়বর্গীয় আক্রমণ করে বলেন, শাহরুখ ভারতে থাকলেও তার মন থাকে পাকিস্তানে।
এরপর অনেকটা সময় চলে গিয়েছে। আগামিকাল অর্থাৎ শুক্রবার শাহরুখের সিনেমাও মুক্তি পেতে চলেছে। তার আগে ফের একবার বিতর্ক তৈরি হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এই সম্পর্কিত আরও খবর পড়ুন এখানে :
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications