Manipur News: দুই পড়ুয়ার খুনের ছবি সামনে আসতে হাই-অ্যালার্ট মণিপুরে, বন্ধ হল ইন্টারনেট
Manipur News: নতুন করে উত্তেজনা মণিপুরে! ইন্টারনেট পরিষেবা বন্ধ করল করল সরকার। আগামী পাঁচদিনের জন্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যে সে রাজ্যের স্বরাষ্ট্রসচিব একটি নির্দেশিকা জারি করেছেন। যেখানে আগামী কয়েকদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে।
আগামী ১ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এহেন নির্দেশিকা বহাল থাকবে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের (Manipur Govt) তরফে। সম্প্রতি ভয়ঙ্কর একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে নির্মম ভাবে দুই পড়ুয়াকে হত্যা করা হয়েছে।

গত কয়েকমাস ধরে ওই দুই পড়ুয়া নিখোঁজ ছিল বলে খবর। সম্প্রতি দুই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। যা নিয়ে একেবারে সরগরম হয়ে ওঠে মণিপুর। যে দুই পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে তাঁদের মধ্যে এক জনের বয়স ১৭ বছর এবং দ্বিতীয় জনের বয়স ২০ বছর। আর এর মধ্যেই এদিন একটি ছবি প্রকাশ্যে আসে।
যেখানে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা ভাইরাল হওয়া ছবির সত্যতা যাচাই করে দেখেনি। তবে মৃত দুই পড়ুয়াই মেইতেই সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই নতুন করে সতর্কতা জারি করা হয়েছে মণিপুরজুড়ে। সে রাজ্যের পুলিশ-প্রশাসনকে হাই-অ্যালার্টে থাকতে বলা হয়েছে। এমনকি ইন্টারনেটেও বন্ধ করে রাখার কথা বলা হয়েছে।
গত চার মাস ধরে হিংসা বিধ্বস্ত মণিপুর। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল। যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পিরিস্থিতি। শিথিল করা হয়েছিল সে রাজ্যের একাধিক জেলায় জারি থাকা কার্ফু। এমনকি আংশিক ভাবে ইন্টারনেট পরিষেবাও ফিরিয়ে দেওয়া হয়েছিল।
কিন্তু ফের অশান্তির শঙ্কা। গত কয়েকদিন আগে মণিপুরের বেশ কয়েকটি জেলায় একের পর এক থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্তঝিতি। জারি হয় কার্ফু। আর এর মধ্যেই ফের একবার ইন্টারনেট বইন্ধ করার নির্দেশ সরকারের।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications