ঋষিকেশে হতে চলেছে আন্তর্জাতিক যোগ উৎসব, শুরু ১ মার্চ থেকে
ঋষিকেশে হতে চলেছে আন্তর্জাতিক যোগ উৎসব, শুরু ১ মার্চ থেকে
ঋষিকেশে ফিরতে চলেছে জনপ্রিয় অনুষ্ঠান আন্তর্জাতিক যোগ উৎসব। এ বছরের ১ মার্চ থেকে এটি শুরু হবে এবং চলবে ৭ মার্চ পর্যন্ত। এই উৎসবের মধ্য দিয়ে বিশ্বের সব যোগপ্রেমীরা এখানে এসে মিলিত হবেন এবং দেখা যাবে এক–বিশ্বের যোগ পরিবারে বিভিন্ন সংস্কৃতি। যোগ ব্যায়ামের জন্মস্থান ঋষিকেশেই এই যোগ উৎসব করা হবে। এমনিতেও গঙ্গার তীরেই সাধু–সন্ন্যাসীদের বাসস্থান গড়ে ওঠার ইতিহাসও বেশ পুরনো।

প্রত্যেক বছরই এই উৎসব হয় এবং প্রতি বছরই বিপুল পরিমাণ মানুষ এই উৎসবে যোগ দেন। গত বছর এই উৎসবে যোগ দিয়েছিল ১০০টি দেশ থেকে ২ হাজার জন। এ বছর এই উৎসব ভারতের ইতিহাসে যোগৎসবের পীঠস্থান ঋষিকেশে অনুষ্ঠিত হতে চলেছে। এর পাশাপাশি এখানে স্বাস্থ্য ও সুস্থতার ওপর বিজ্ঞানের প্রভাব নিয়ে আলোচনা–সম্মেলন হবে বলে জানা গিয়েছে। যোগাভ্যাস আমাদের শরীরের পাশাপাশি মন ও আত্মাকেও পরিতৃপ্ত করে। রোজ নিয়মিত যোগাসন করলে বহু রোগ থেকে মুক্তি পাওয়আ যায়। তাই প্রাচীন কাল থেকেই এই যোগ সাধু ও আধ্যাত্মিক পুরুষদের প্রথম পছন্দ।
এখানে যোগ দিতে হলে আগে থেকেই টিকিট বুক করে নিতে হবে বলে জানা গিয়েছে। গঙ্গার তীরে এই যোগ উৎসব হবে তাই স্বাভাবিকভাবেই এই উৎসবে যোগদানকারীরা আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করবেন। এ বছরের যোগৎসবে যোগার কিছু প্রাচীন পদ্ধতি দেখানো হবে। যার মধ্যে প্রাণায়াম, হাতাযোগ ও যোগ নিদ্রা উল্লেখযোগ্য। এই উৎসবে নিরামিষ আহার করতে পারবেন অংশগ্রহণকারীরা এবং বেশ কিছু আশ্রমে তাঁদের থাকার ব্যবস্থা করা হবে। উৎসব চলাকালীন রাতে ভজন ও কীর্তন হবে অংশগ্রহণকারীদের মনোরঞ্জনের জন্য।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications