কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন অধ্যায়! মোদীর হাত ধরে হবে 'এআই ইমপ্যাক্ট এক্সপো'র সূচনা, বিশ্বের নজর দিল্লিতে

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই (AI)-এর নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানী নয়াদিল্লির ভারত মন্ডপমে 'এআই ইমপ্যাক্ট এক্সপো'র উদ্বোধন করবেন। আজ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি চলবে টানা চার দিন ধরে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হল, 'এআই ইমপ্যাক্ট সামিট' (AI Impact Summit), যেখানে দেশ থেকে বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

উদ্বোধনের আগেই এক্স (X)-এ বার্তা দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, "এই সম্মেলনে বিশ্বের রাষ্ট্রনেতা থেকে শুরু করে নীতিনির্ধারক, শিল্পপতি, গবেষক এবং প্রযুক্তিপ্রেমীদের স্বাগত জানাই।" তাঁর কথায়, "কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবকল্যাণ এবং উন্নয়নের কাজে লাগানোই এই সামিটের মূল লক্ষ্য।"

সরকারি সূত্রের খবর অনুসারে, এই অনুষ্ঠানে মোট ১৩টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। অস্ট্রেলিয়া থেকে শুরু করে রাশিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, জাপান, ইতালি, সুইজারল্যান্ড, এস্তোনিয়া, সার্বিয়া, তাজিকিস্তান, আফ্রিকা এবং ফ্রান্সের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে থাকবেন উপস্থিত।

এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ভারতের এআই (AI) উদ্যোগের প্রশংসা করে বলেন যে, "অর্থনীতি এবং সমাজব্যবস্থায় দ্রুত প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা।" তাঁর বিশ্বাস যে, এরকম উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে এআই (AI) বিপ্লবে ভারতের ভূমিকা আরও জোরদার হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+