Congress: ‘আম্বেদকরকে অপমান’, আজ দেশজুড়ে প্রতিবাদের ঝড় তুলবে কংগ্রেস
'আম্বেদকরকে অপমান' প্রসঙ্গে আজও উত্তপ্ত থাকতে চলেছে সংসদের উভয় কক্ষ। শুধু সংসদ নয়, সংসদের বাইরেও বিভিন্ন জায়গায় এই নিয়ে বিক্ষোভ দেখাতে চলেছেন বিরোধীরা। কংগ্রেস বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়ে।
যা জানা যাচ্ছে, কংগ্রেস সারা দেশ জুড়ে রাজ্য এবং জেলা সদর দফতরে সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটিতে (পিসিসি) প্রতিবাদ করবে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার জন্য কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীরা বিআর আম্বেদকর সম্পর্কে অমিত শাহের করা মন্তব্যকে কেন্দ্র করেই আজ পথে নামছে।

কংগ্রেস, টিএমসি, ডিএমকে, আরজেডি, বাম দল এবং শিবসেনা-ইউবিটি সহ প্রায় সমস্ত বিরোধী দল থেকেই আসা এই আক্রমণটি বুধবার সংসদের উভয় কক্ষ স্থগিত করে এবং মোদী-শাহকে একযোগে আক্রমণ করে। আর আজ সেই বিষয়কে কেন্দ্র করেই আম্বেদকরের ছবি হাতে পথে নামছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল গুলি।
উল্লেখ্য, মঙ্গলবার বিরোধীদের কটাক্ষ করে শাহ বলেন, "অভি এক ফ্যাশন হো গয়া হ্যায় - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। ইতনা নাম আগর ভগবান কা লেতে তো সাত জনম তাক স্বর্গ মিল জাতা"। স্বরাষ্ট্রমন্ত্রী এর সাথেই যোগ দিয়ে বলেন যে, যদিও ভারতীয় জনতা পার্টি খুশি যে কংগ্রেস আম্বেদকরের নাম নিচ্ছে তবে পার্টিরও তার প্রতি তার আসল অনুভূতি সম্পর্কে কথা বলা উচিত।
এরপরই লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন কংগ্রেস সাংসদ এই মন্তব্যের জন্য শাহের সমালোচনা করেন। মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডেলে লেখেন, "মোদি সরকারের মন্ত্রীদের সাবধানে বোঝা উচিত যে আমার মতো কোটি কোটি মানুষের জন্য, বাবাসাহেব আম্বেদকর ঈশ্বরের চেয়ে কম নন। তিনি দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু এবং দরিদ্রদের কাছে ভগবান ছিলেন এবং সারাজীবন থাকবেন"।
সংসদের হট্টগোল দিল্লির রাস্তায়, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্লোগান ওঠে, "অমিত শাহ মাফি মাঙ্গো, অমিত শাহ শরম করো"।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কংগ্রেস এবং তার "পচা ইকোসিস্টেম"কে কয়েক বছর ধরে বিআর আম্বেদকরকে অপমান করার জন্য অভিযুক্ত করেন। সংবিধান বিতর্কের সময় রাজ্যসভায় অমিত শাহের মন্তব্যকে রক্ষা করে, প্রধানমন্ত্রী মোদী বলেন, "অমিত শাহ ডঃ আম্বেদকরকে অপমান করার কংগ্রেসের অন্ধকার ইতিহাস উন্মোচন করেছেন। তারা স্পষ্টতই স্তম্ভিত এবং হতবাক হয়ে গেছেন, তাঁর এতো তথ্য উপস্থাপন দেখে। সেই কারণেই তারা এখন নাট্যচর্চা করছেন"।
অমিত শাহও বুধবার একটি সাংবাদিক সম্মেলন করেন এবং কংগ্রেসকে "বিআর আম্বেদকর বিরোধী এবং সংবিধান বিরোধী" বলে অভিযুক্ত করেন।
তবে আপাতত, এই ইস্যুতে প্রতিবাদ-পাল্টা জবাব কোনও কিছুই বন্ধ হচ্ছে না। সংসদ উত্তাল থাকবে আজ দিনভর।












Click it and Unblock the Notifications