ভিডিও কল-এর পুরনো পন্থার একঘেয়েমি কাটান ,নয়া চমক এই সোশ্যাল মিডিয়া সাইটে
ক্রমাগত বাড়ছে ভিডিও কল -এর জনপ্রিয়তা। এজন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও মিলছে এই সহজলভ্য সুবিধা।
ভিডিও কল নিয়ে এই মুহূর্তে বেশ সরগরম সোশ্যাল মিডিয়া। ক্রমাগত বাড়ছে ভিডিো কল করার প্রবণতা। যে ব্য়ক্তির সঙ্গে কথা বলা হচ্ছে ,তাঁকে যদি চোখের দেখা দেখা যায়, তাহলে প্রাণ তো জুড়বেই! আর সেই ভাবনা থেকে ক্রমাগত বাড়ছে ভিডিও কল -এর জনপ্রিয়তা। এজন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও মিলছে এই সহজলভ্য সুবিধা। হোয়্যাটসআপ, মেসেঞ্জারের পর এবার জনপ্রিয় ফোটো আপলোডিং সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামেও আসতে চলেছে ভিডিও কল-এর সুবিধা।

শুধু ভিডিও কল-ই নয়, এবার থেকে ইনস্টাগ্রাম আরও নতুন কিছু ফিচার যোগ করছে নিজের প্ল্যাট ফর্মে । এই ভিডিও কল-এ এবার নোটিফিকেশন পাঠানো ও ভিডিও কলের সময়ে স্ক্রিন শট নেওয়ার মতো অত্যাধুনিক কিছু ফিচারও যোগ হতে চলেছে। ফলে সব মিলিয়ে আরও আকর্ষণীয় হতে চলেছে ইনস্টাগ্রামের ভিডিও কলিং চ্যাট। বর্তমানে এই বিশেষ ফিচারটি পরীক্ষামূলকভাবে নিরীক্ষণ করে দেখা হচ্ছে।
বেশ কয়েকটি ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের ইনস্টাগ্রাম ব্যবহারেই এই নিরীক্ষণ চালানো হয়েছে। এবার থেকে ইনস্টাগ্রাম সাইটেই মিলবে ভিডিও কলিং এর বোতাম। ইনস্টাগ্রামের চ্যাট উইন্ডো বক্সে থাকতে চলেছে এই বোতাম। অ্যাক্টিভ চ্যাট ইনস্টাগ্রামে খুলে নিয়ে কার্যকরী করতে হবে এই ভিডিও কলিং সিস্টেমকে। তাহলেও এই সময়কার সবচেয়ে উন্নত ভিডিও কলিং আপনি পেয়ে যাবেন বলে দাবি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের।












Click it and Unblock the Notifications