বেআইনি কার্যকলাপের অভিযোগ এবার ইনফোসিসের শীর্ষ-কর্তাদের বিরুদ্ধে
বেআইনি কার্যকলাপের অভিযোগ এবার ইনফোসিসের শীর্ষ-কর্তাদের বিরুদ্ধে
দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চালানোর দায়ে অভিযুক্ত হলেন তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের দুই শীর্ষস্থানীয় কর্তা। সিইও সলিল পারেখ ও অর্থনীতি বিষয়ক আধিকারিক নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তুলে ইতিমধ্যেই ভারতে সংস্থাটির মুখ্য পরিচালন সমিতিতে চিঠি দিয়েছেন ওই সংস্থারই কিছু 'বেনামী’ কর্মী।

অভিযোগ পত্রটিতে এটাও দাবি করা হয় গত জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকেই একাধিক কর্মীকে বেআইনি ভাবে কোম্পানির কিছু লেনদেন চেপে যেতে বলেন ওই দুই কর্তা। দু’পাতার অভিযোগ পত্রে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মীরা জানাচ্ছেন, ' সংস্থার ওই দুই কর্তা দীর্ঘদিন ধরেই কোম্পানির অন্দরেই বেশ কিছু বেআইনি ও নীতিবিরুদ্ধ কার্যকলাপে লিপ্ত আছেন। সেই বিষয়েই তারা সংস্থাটিকে অবগত করতে চান। চলতি বছরের শেষ দুই ত্রৈমাসিকে যা মাত্রা ছাড়ায় বলেও উল্লেখ করা হয় অভিযোগ পত্রটিতে। পাশাপাশি এই অভিযোগের প্রমাণ হিসাবে সলিল পারেখ ও নীলাঞ্জন রায়ের সমস্ত ই-মেল ও কল রেকর্ডিং খতিয়ে দেখার কথাও লেখা হয় অভিযোগ পত্রটিতে।
পরিচলন সমিতির তরফ থেকে উত্তর না মেলায় দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে অর্থনৈতিক তছরুপের অভিযোগ তুলে সংস্থাটির আমেরিকার সদর দফতরেও চিঠি লেখেন ওই বেনামী কর্মীরা। সোমবার বিশ্বখ্যাত এই তথ্য প্রযুক্তি সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে ইতিমধ্যেই ওই দুই শীর্ষকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
একইসাথে ওই অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য সংস্থাটির নিয়ম অনুসারে তা পরিদর্শক কমিটির কাছেও পাঠানো হয়েছে। অভিযোগের সারবত্তা খতিয়ে দেখে সংস্থার নিয়ম অনুসারে আগামী পদক্ষেপ নেওয়া হবে বলেও সংবাদমাধ্যমে ইতিমধ্যেই জানিয়েছে মার্কিন এই তথ্য-প্রযুক্তি সংস্থাটি।
ইতিমধ্যেই ইনফোসিস কর্মীদের দ্বারা সংস্থারই দুই উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। আগামীতে এর জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications