Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জেলে বসে গীতার শ্লোক লিখছে শিনা বোরা খুনে অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী

শিনা খুনে এই মুহূর্তে জেলবন্দি ইন্দ্রাণী কারাগারে বসেই সংষ্কৃত থেকে ইংরেজিতে গীতার শ্লোক অনুবাদ করছে। সবমিলিয়ে ৭০০টি শ্লোক তার অনুবাদ করা হয়ে গিয়েছে।

মুম্বই, ২১ ডিসেম্বর : দু'দিন আগেই আদালতে সিবিআই জানিয়েছে যে শিনা বোরা খুনে মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী মূলত টাকার লোভেই নিজের মেয়ে শিনাকে খুন করেছে। এই কাজে তাকে সাহায্য করেছে প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও গাড়ির চালক শ্যাম রাই। আর গোটা ষড়যন্ত্রে প্রথম থেকেই লিপ্ত ছিল পিটার মুখার্জী।

জানা গিয়েছে, শিনা খুনে এই মুহূর্তে জেলবন্দি ইন্দ্রাণী কারাগারে বসেই সংষ্কৃত থেকে ইংরেজিতে গীতার শ্লোক অনুবাদ করছে। সবমিলিয়ে ৭০০টি শ্লোক তার অনুবাদ করা হয়ে গিয়েছে।

জেলে বসে গীতার শ্লোক লিখছে শিনা বোরা খুনে অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী

ইন্দ্রাণী জানিয়েছে, এই অনুবাদকে বই আকারে সে ভবিষ্যতে প্রকাশ করতে চায়। গত ছয় মাস ধরে সে একাজ করছে। তা থেকে যে আয় হবে সেটার একটি অংশ তার মতো জেলবন্দি মহিলাদের পিছনে খরচ করা হবে।

ইন্দ্রাণী আদালতে জানিয়েছে, জেলে থেকে আমি দেখেছি, নব্বই শতাংশ মহিলা অপরাধ করার পরে অথবা অভিযুক্ত হয়ে জেলে এসে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিজের মামলা চালানোর খরচও মহিলারা জোটাতে পারেন না।

মুম্বইয়ের আদালতে বিচারক এইচএস মহাজনের কাছে এই আবেদন জানিয়েছে ইন্দ্রাণী। এজন্য তাকে চিঠি লিখে আবেদন জানাতে বলেছেন বিচারক।

এর পাশাপাশি ইন্দ্রাণীকে ২ সপ্তাহের জন্য প্যারোলে ছাড়াও আবেদনও জানিয়েছেন তার আইনজীবী। গত বৃহস্পতিবার ইন্দ্রাণীর পিতা উরেন্দ্র কুমার বোরার মৃত্যু হয়েছে। সিবিআই সেই খবর গত সোমবার ইন্দ্রাণীকে জানিয়েছে।

প্রসঙ্গত, শিনাকে ২০১২ সালের ২৪ এপ্রিল অপহরণ করে খুন করে ইন্দ্রাণী। সঙ্গী ছিল ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও গাড়ির চালক শ্যাম রাই। এই ষড়যন্ত্রে সরাসরি জড়িত ছিল ইন্দ্রাণীর বর্তমান স্বামী পিটার মুখার্জী। শিনার দেহ পরের দিন ২৫ এপ্রিল রায়গড়ে রাস্তায় পাশের জঙ্গলে ফেলে আসা হয়। এই ঘটনায় শ্যাম রাই রাজসাক্ষী হয়েছে বলেও আদালতে ফের একবার জানিয়েছে সিবিআই। সেজন্য ম্যাজিস্ট্রেটের কাছে শ্যাম রাইয়ের বয়ানের কপিও আদালতে জমা দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+