ক্ষতিগ্রস্ত যাত্রীদের রিফান্ড দিচ্ছে 'IndiGo'! কবে থেকে? কত টাকা? কারা পাবেন? জানুন বিস্তারিত
ডিসেম্বরের শুরুতেই দেশজুড়ে শতাধিক ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো (IndiGo)। এবার একাধিক ফ্লাইট বাতিল এবং দীর্ঘক্ষণ বিমানবন্দরে আটকে পড়ার ঘটনায় যাত্রীদের ক্ষতিপূরণ দিতে শুরু করছে সংস্থা। জানা গিয়েছে যে, আগামী ২৬ ডিসেম্বর থেকেই ক্ষতিগ্রস্ত যাত্রীদের ১০ হাজার টাকার ট্রাভেল ভাউচার দেওয়া হবে।

সূত্রের খবর অনুসারে, ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন এবং ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে আটকে ছিলেন, তাঁদেরই কেবল এই ভাউচার দেওয়া হবে। এই সুবিধা সরকারের নিয়ম অনুযায়ী দেওয়া ক্ষতিপূরণের (৫ হাজার থেকে ১০ হাজার টাকা) অতিরিক্ত।
বেসামরিক বিমান চলাচল সচিব সমীর সিনহার নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ইন্ডিগোকে নির্দেশ দিয়েছে যে, যেন কোনোরকমের দেরি ছাড়াই সমস্ত যোগ্য যাত্রীর কাছে এই ক্ষতিপূরণ পৌঁছে যায়।
যাঁরা ইন্ডিগোর ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট কেটেছিলেন, তাঁদের ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যেই ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হবে। কারণ সেইসমস্ত যাত্রীদের তথ্য আগে থেকেই এয়ারলাইনের কাছে রয়েছে। অন্যদিকে আবার, ট্রাভেল এজেন্ট অথবা অনলাইন ট্রাভেল পোর্টালের মাধ্যমে যেসব যাত্রীরা টিকিট কেটেছেন সেইসমস্ত যাত্রীদের তথ্য সংগ্রহ করে তারপর সরাসরি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইন্ডিগোকে।
এই পুরো প্রক্রিয়াটি ঠিকমতো হচ্ছে কি না, তা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) নজরদারি করবে। সেইসঙ্গে, এয়ার সেবা পোর্টালের মাধ্যমেও পরিস্থিতির উপর নজর রাখবে কেন্দ্র।
বাতিল হওয়া ফ্লাইটের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হলেও, অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটা বহু যাত্রী এখনও টাকা পাননি। রিপোর্ট অনুযায়ী, ইন্ডিগোর কাছ থেকে টাকা না পাওয়ার পরেও 'MakeMyTrip' প্রায় ১০ কোটি টাকার রিফান্ড আগেই প্রক্রিয়া করেছে।
এর আগেও ইন্ডিগোর চেয়ারম্যান বিক্রম সিং মেহতা জানিয়েছিলেন যে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর তৈরি না হয় সেই জন্য সাম্প্রতিক বিপর্যয়ের কারণ খতিয়ে দেখার জন্য বাইরের প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে আসা হবে।
ইন্ডিগোর দাবি যে, ৮ ডিসেম্বরের পর থেকে তাদের সমস্ত রুটেই বিমান চলাচল স্বাভাবিক হয়েছে এবং ৯ ডিসেম্বর থেকে পরিষেবা স্থিতিশীল রয়েছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications