টিকটক সহ ৫০টি চিনা অ্যাপের মাধ্যমে ভারতের গোপন সুরক্ষা তথ্য পাচার হচ্ছে দেশের বাইরে
টিকটক সহ ৫০টি চিনা অ্যাপের মাধ্যমে ভারতের গোপন সুরক্ষা তথ্য পাচার হচ্ছে দেশের বাইরে
ভারত–চিন সীমান্ত সংঘর্ষের পর থেকেই চিনের ওপর একরকম ক্ষেপে রয়েছে ভারত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রেন্ড হয়েছে বয়কট চিনা পণ্য। এরই মধ্যে আবার দেশের সুরক্ষার ঝুঁকি হতে পারে এমন ৫০টি চিনা মোবাইল অ্যাপ সনাক্ত করেছে ভারতীয় গোয়েন্দারা।

চিনা অ্যাপের মাধ্যমে দেশের তথ্য পাচার
গোয়েন্দাদের পেশ করা রিপোর্টে বলা হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ গোপন সুরক্ষা তথ্য ভারতের বাইরে এই অ্যাপগুলির মাধ্যমেই পাঠানো হয়েছে। ওই রিপোর্টে দেশের সুরক্ষায় ঝুঁকি সম্পন্ন অ্যাপগুলির মধ্যে উল্লেখযোগ্য হল টিক টক, হ্যালো, ইউসি ব্রাউজার সহ অন্যান্য চিনা অ্যাপ। যদিও এই অ্যাপ সংস্থাগুলি ব্যবহারকারীর তথ্য দেশের বাইরে পাচার করার অভিযোগ নাকচ করে দিয়েছে।

চিনা পণ্য বয়কটের আহ্বান
এদিকে, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে সংঘর্ষের পরে, যেখানে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন, চিন তৈরি পণ্য বয়কট করার আহ্বান আবারও পুরো ভারত জুড়ে শুরু হয়েছে। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা চান যে সরকার শহিদ সেনাদের মৃত্যুর প্রতিশোধ নিক এবং চিনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন।

চিনের বিরুদ্ধে বিক্ষোভ ভারতের
সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুসারে, বিক্ষোভকারীরা চিনা পতাকা, চিনের তৈরি পণ্য এবং রাষ্ট্রপতি শি জিনপিংয়ের কুশপুতুলও পুড়িয়েছে। এছাড়াও, টেলিকম বিভাগ বিএসএনএল এবং এমটিএনএলকে ৪জি আপগ্রেড করার সময় চিনা টেলি যোগাযোগ সরঞ্জাম ব্যবহার না করার জন্য নোটিশ জারি করেছে। সূত্র মারফত জানা গিয়েছে, ভারত চাইনিজ সংস্থা জেডটিই এবং হুয়াওয়ের সঙ্গে দেশে ৫জি রোলআউটের জন্য তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কৌশলটি পুনরায় চিন্তা করতে পারে।

ভারত–চিন সংঘর্ষ
সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চিন-ভারত সীমান্ত সংঘর্ষে প্রাণ হারায় ২০ জন ভারতীয় সেনা। অতীতে এ ধরনের সংঘর্ষ কখনই দেখেনি দুই দেশই। সীমানা দখল নিয়ে উভয় দেশের মধ্যে অশান্তি অনেক আগে থেকেই ছিল, কিন্তু এ ধরনের হাতাহাতি কোনওদিনই হয়নি।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications