ফের পড়ল টাকার দাম, ৬ মাসের সর্বাধিক কম
সংকট যেন কাটছেই না। শেয়ার বাজারের একেই বেহাল দশা। তার উপর টাকার দাম পড়েই চলেছে। মার্কিন ডলারের তুলনায় টাকার দাম পড়তে পড়তে ৭১. ২৬-এ এসে দাঁড়িয়েছে।
সংকট যেন কাটছেই না। শেয়ার বাজারের একেই বেহাল দশা। তার উপর টাকার দাম পড়েই চলেছে। মার্কিন ডলারের তুলনায় টাকার দাম পড়তে পড়তে ৭১. ২৬-এ এসে দাঁড়িয়েছে। গত ৬ মাসে এই পরিমান দামের পতন কখনও হয়নি। টাকার এই দামের পতনের জন্য আন্তর্জাতিক বজারে ভারতীয় কোম্পানিগুলির শেয়ারের দাম পড়তে শুরু করবে। শেয়ার বাজারও বড় ধাক্কা ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েক মাস ধরেই মন্দা যাচ্ছে শেয়ার বাজার। শেষ কবে চাঙ্গা হয়েছিল শেয়ার বাজার সেকথা ভুলতে বসার উপক্রম হয়েছে। টাকার এই দামের পতনের কারণেই সোনার দাম অগ্নিমূল্য হচ্ছে। অগস্ট মাসে সোনার দাম প্রায় ৪০,০০০ ছুঁই ছুঁই হয়েছিল। দেশের অর্থনৈতিক অবস্থা যে মোটেই সুখকর নয় সেটা টাকার দাম আর শেয়ার বাজার দেখলেই বোঝা যাচ্ছে।
এদিকে গতকালই দেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ হয়েছে। সৌদির অ্যারোম্যাক কোম্পানি মুকেশ আম্বানির রিলায়েন্সে বিনিয়োগ করছে। যা এযাবত সর্বাধিক বিদেশি বিনিয়োগ বলে দাবি রিলায়েন্স কর্তার। ঠিক তারপরের দিনই ডলারের তুলনায় টাকার দামের এই পতন ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। কারণ হিসেব মতো এই বিপুল পরিমান বিদেশি বিনিয়োগ আসার পর টাকার সামে একটু স্থিতাবন্থা তৈরি হবে। কিন্তু তার কোনও আশাই দেখা যাচ্ছে না।
অনেক অর্থনীতিবিদ দাবি করেছেন হংকংয়ের বিক্ষোভ প্রভাব ফেলতে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্যে। তার উপর আমেরিকার সঙ্গে চিনে বাণিজ্যিক বিবাদ আরও সমস্যা বাড়িয়েছে। সম মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের অবস্থা মোটেই সুবিধের নয়। তার প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও।












Click it and Unblock the Notifications