Indian Railways: শেষ বেলায় বেড়াতে যাওয়ার টিকিট কাটেন যাঁরা তাঁদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত রেলের
শেষ বেলায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা। টিকিট কাটতে গিয়ে ওয়েটিং লিস্টে গেরো। এই নিয়ে চরম অনিশ্চয়তা। এবার রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে নতুন পরিকল্পনা করেছে। ওয়েটিং লিস্টটাই তুলে দিতে চাইছে রেল। এবার যাতে প্রত্যেক যাত্রী কনফার্ম টিকিট পান সেই পরিকল্পনা করতে শুরু করেছে।
করোনার পর থেকে রেলে অনেক পরিবর্তন এসেছে। স্টেশন থেকে রেলের বুকিং খাবার সব কিছুতেই কিছু না কিছু পরিবর্তন এনেছে ভারতীয় রেলওয়ে। অনলাইনে ট্রেনে খাবার বুকিং করতে হচ্ছে। টিকিং বুকিংয়ের ক্ষেত্রেও একাধিক নিয়ম চালু করা হয়েছে। এমনকী লোকাল ট্রেনের টিকিটও এখন অনলাইনে কাটা হচ্ছে।

এবার ওয়েটিং লিস্টও বাদ দিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় রেল। ২০২৭ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে তারা। রেলের পক্ষ থেকে পরিকল্পনা করা হচ্ছে এবার কনফার্ম টিকিট নিয়ে ট্রেনে উঠবেন যাত্রীরা। দীপাবলিতে এবার গুজরাতের সুরাত স্টেশনের অবস্থা খবরের শিরোনামে চলে এসেছিল। পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার জন্য ট্রেনে যেভাবে চড়েছেন তাতে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন একজন।
অনেকেই কনফার্ম টিকিট নিয়েও ট্রেেন চড়তে পারেননি। এসি কামরার কনফার্ম টিকিট িনয়েও ভিড়ের চোটে ট্রেনে উঠতে পারেননি তাঁরা। এক কথায় যাকে বলে হুলুস্থূলু কাণ্ড তৈরি হয়েছিল সেখানে। একদিকে যখন রেলের আধুনিকীকরণে এতো কিছু হচ্ছে তখন কেন রেলের টিকিট নিয়ে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন।
বিশেষ করে উৎসবের মরশুমে যখন সকলে বেড়াতে যান বা বাড়ি ফেরেন, তাঁদের এই টিকিট কাটা নিয়ে প্রবল সমস্যায় পড়তে হয়। বেড়াতে যাওয়ার তিন থেকে চারমাস আগে টিকিট কাটতে হয়। দেরি হলেই ওয়েটিং লিস্টে চলে যায় টিকিট। সূত্র মারফৎ জানা গিয়েছে এবার কনফার্ম টিকিট সব যাত্রীরা পাবেন এমন ব্যবস্থাপনা করতে চলেছে ভারতীয় রেল।
প্রতিবছর রেলপথে ৮০০ কোটি যাত্রী সফর করে থাকেন। সেই পরিমাণ বাড়িতে ১০০০ কোটি করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। সেই সঙ্গে যাত্রীদের সফরের সময় কমাতে অত্যাধুনিক রেল পরিষেবা করার চেষ্টা করছে মোদী সরকার। বন্দে বারত এক্সপ্রেস স্লিপার কোচ তৈরি হচ্ছে। শীঘ্রই সেগুলি ট্র্যাকে নামবে। ২০২২-২৩ অর্থবর্ষে ভারতীয় রেল ২.৪০ লক্ষ কোটি টাকা লাভ করেছে।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications