Indian Railways Train Timing: শতাধিকেরও বেশি ট্রেনের সময় বদলে যাচ্ছে! মিলবে নতুন স্টপেজও

Indian Railways Train Timing: ভারতীয় রেল সময়সূচিতে বড়সড় রদবদল করতে চলেছে। আর তা আগামীকাল অর্থাৎ শনিবার ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। নয়া সময়সূচি রেলের তরফে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে বলেই খবর।

তবে ৩০ সেপ্টেম্বর এহেন সূচি প্রকাশ করা হলেও কার্যকর করা হবে আগামী ১লা অক্টোবর থেকে। এমনটাই জানা গিয়েছে। পরিষেবা আরও উন্নত করতে ইতিমধ্যে রেলের (Indian Railways Train Timing) তরফে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়া এই সিদ্ধান্তে কার্যকর হলে রেল পরিষেবায় আরও গতি আসবে বলেই মনে করা হচ্ছে।

Indian Railways Train Timing

রেল সূত্রে খবর, রেলের নয়া টাইম টেবিল (Indian Railways Train Timing) কার্যত হলে ১৮২ টি ট্রেনের সময় বদল হতে পারে। নুন্যতম পাঁচ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘণ্টা পর্যন্ত সময়ের বদল হতে পারে। আপ এবং ডাউন দুটি ক্ষেত্রেই এই রদবদল করা হবে। এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্ব রেলওয়ের সময়সূচিতে রদবদল করা হচ্ছে, দিল্লি-লখনউ মেন লাইনে তো সময় বদল হবেই। পাশাপাশি বরেলি-চান্দৌসি শাখা, তানাপুর এবং কাসগঞ্জ এবং হলদওয়ানি-কাসগঞ্জ লাইনে চলাচল করে এমন ১৮২ টি ট্রেনের সময় বদলে যাবে। এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে।

এছাড়াও আরও ৬২ টি ট্রেন আছে সেগুলির সময়তেও (Indian Railways Train Timing) রদবদল করা হচ্ছে। যেগুলি নিয়মিত এবং সাপ্তাহিক ভাবে বরেলি হয়ে যাতায়াত করে বলে জানা গিয়েছে। এছাড়াও সর্বভারতীয় ক্ষেত্রে আরও বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হবে। আর সেই তালিকায় কয়েকটি প্রিমিয়াম ট্রেন থাকতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে কয়েকটি ট্রেনের গতিও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

শুধু টাইম টেবিল (Indian Railways Train Timing) পরিবর্তন হচ্ছে তা নয়। বেশ কয়েকটি ট্রেনের জন্যে নয়া স্টপেজ ঘোষণা করা হতে পারে। বেশ কয়েকটি রুটে দীর্ঘদিন ধরে নতুন স্টপেজের দাবি ছিল। সেগুলি নিয়ে রেল ভাবনা চিন্তা করেছে। আর সেই মতো নতুন স্টপেজ তৈরি করা হবে। অন্যদিকে রেলের তরফে ই-টাইমটেবিলের ব্যবস্থাও করা হবে। এমনটাই জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+