Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Railways: প্রিয়জনকে ট্রেনে তুলতে আসার দিন শেষ! এই স্টেশনগুলিতে Platform Ticket দেওয়া বন্ধ রাখল রেল

Indian Railways: যাত্রীদের জন্য বড় খবর! সামনেই গরমের ছুটি। আর এই সময় বহু মানুষ বেড়াতে কিংবা বিভিন্ন জায়গায় যায়। স্বভাবতই ট্রেনগুলিতে ভিড় বাড়তে শুরু করে। প্রবল যাত্রী চাপ সামাল দিতে একাধিক রুটে বহু স্পেশাল ট্রেন চালানো হয়। তবে স্টেশনগুলিতে ভিড় রুখতে বড় প্ল্যান ভারতীয় রেলের। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কয়েকটি প্রধান রেলস্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ (Platform Ticket Sale Suspension) রাখা হয়েছে।

স্টেশন চত্বরের মধ্যে যাত্রীদের সুষ্ঠু চলাচল এবং ভিড় নিয়ন্ত্রণ করতেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্য রেলওয়ের সিপিআরও এক বার্তায় জানিয়েছেন, গরমের ছুটিতে স্টেশনগুলিতে (Indian Railways) ভিড় বাড়বে। মধ্য রেলওয়ে নির্বাচিত প্রধান স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

Indian Railways

মুম্বইয়ের চারটি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা ১৮ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত কার্যকর হবে বলেও ওই আধিকারিক জানিয়েছেন।

Indian Railways: একের পর এক দুর্ঘটনা ঘটে

বলে রাখা প্রয়োজন, গত বছর বান্দ্রা স্টেশনে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এমনকী দীপাবলি এবং ছট উৎসবের জন্য গোরক্ষপুরগামী ট্রেনে ওঠার চেষ্টা করার সময় ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়েন বহু যাত্রী। এমনকি কুম্ভের সময় অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। বহু মানুষের মৃত্যুর\ সাক্ষী থাকে দেশ। সেদিকে তাকিয়ে এখন অনেক বেশি সাবধানী ভারতীয় রেল।

Indian Railways: কোন কোন প্লাটফর্মে টিকিট দেওয়া বন্ধ?

সেন্ট্রাল রেলওয়ে জোন চার স্টেশনে প্লাটফর্ম টিকিট দেওয়া বন্ধ রেখেছে। এর মধ্যে আছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT), লোকমান্য তিলক টার্মিনাস (LTT), কল্যাণ এবং পুনে। ফলে এই চার স্টেশনে যাত্রীদের ছাড়তে আসতে পারবেন না তাঁদের আত্মীয়রা। স্টেশনের বাইরে থেকেই ছাড়তে হবে। সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভ্রমণের সুবিধার জন্য প্রবীণ নাগরিক এবং চিকিৎসার প্রয়োজনে যে সমস্ত ব্যক্তিরা যাত্রা করছেন তাঁদের এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Indian Railways: একাধিক ট্রেন চালানো হচ্ছে

মধ্য রেলওয়ে গ্রীষ্মকালীন ছুটির কথা ভেবে নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতেই এহেন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। মনে করা হচ্ছে এতে স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করা যাবে। একই সঙ্গে বড় দুরঘটনা এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গরমের ছুটিতে একাধিক রুটে স্পেশাল ট্রেন চালাবে রেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+