১৩ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের নির্দেশিকা ভারতীয় রেলের, বিস্তারিত জেনে নিন

১৩ হাজারের বেশি কর্মীকে ছাঁটতে চলেছে ভারতীয় রেল। রেলমন্ত্রী পীযুষ গোয়েলের নির্দেশে বিভিন্ন পদমর্যাদার এইসব কর্মীদের চিহ্নিতকরণের কাজ শেষ।

১৩ হাজারের বেশি কর্মীকে ছাঁটতে চলেছে ভারতীয় রেল। রেলমন্ত্রী পীযুষ গোয়েলের নির্দেশে বিভিন্ন পদমর্যাদার এইসব কর্মীদের চিহ্নিতকরণের কাজ শেষ। অফিসার এবং সুপারভাইসরদের এই ধরনের কর্মীদের সরিয়ে দিতে নির্দেশও দেওয়া হয়েছে।

১৩ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের নির্দেশিকা ভারতীয় রেলের

দীর্ঘদিন ধরে কাজে অনুপস্থিত। উপযুক্ত কর্তৃপক্ষের কোনওরকম অনুমতি ছাড়াই। এই অভিযোগে প্রায় ১৩ হাজারকর্মীকে ছাঁটাই করতে চলেছে ভারতীয় রেল। এইসব কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কার্যকালের মেয়াদ শেষ করার ব্যবস্থা প্রায় পাকা।

রেল মন্ত্রক জুড়ে কর্মীদের কাজের পরিবেশ উন্নত করতে এবং কর্মক্ষমতা উন্নত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৩ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের নির্দেশিকা ভারতীয় রেলের

রেলের তরফে দেওয়া নোটিশে জানানো হয়েছে, রেলের বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে অনুপস্থিত কর্মীদের চিহ্নিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ১৩ লক্ষ কর্মীর মধ্যে থেকে ১৩ হাজারেরও বেশি কর্মীকে চিহ্নিত করা গিয়েছে। এইসব কর্মীরা নির্দিষ্ট দফতরের অনুমতি ছাড়াই অনুপস্থিত রয়েছেন বলে জানানো হয়েছে রেলের তরফে।

রেলমন্ত্রকের তরফে অফিসার এবং সুপারভাইসরদের এই ধরনের কর্মীদের সরিয়ে দিতে নির্দেশও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+