অপরাধ করার কথা ভাবলেই এবার গ্রেফতার করবে পুলিশ, আসছে নতুন প্রযুক্তি, জানুন বিস্তারিত
এনসিআরবি ক্রাইম ডেটা অ্যানালিটিক্স সফটওয়্যারের সাহায্যে আগে থেকে তৈরি থাকতে চাইছে। যাতে অপরাধ ঘটার আগেই তা ধরে ফেলা যায়।
কোনও ঘটনা ঘটে গেলে তার রহস্য সমাধানে বাঙালির সবার আগে মনে পড়ে গোয়েন্দা ফেলু মিত্তিরকে। অনেক সময় অপরাধ ঘটার আগেই ফেলুদা প্রখর বুদ্ধির সাহায্যে নিমেষে রহস্যের সমাধান করে ফেলেছেন। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে চলেছে জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর নতুন সফটওয়্যার।

জানা গিয়েছে, এনসিআরবি ক্রাইম ডেটা অ্যানালিটিক্স সফটওয়্যারের সাহায্যে আগে থেকে তৈরি থাকতে চাইছে। যাতে অপরাধ ঘটার আগেই তা ধরে ফেলা যায়। বলা হয়েছে, আগামী ২০১৮ সালের মধ্যেই কেরল, ওড়িশা, মহারাষ্ট্র, হরিয়ানা ও ত্রিপুরা- এই পাঁচ রাজ্যে এই প্রযুক্তি চালু করা হবে। এবং আগামী বছরের শেষে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রযুক্তি চালু হবে।
অন্ধ্রপ্রদেশের অ্যাডভান্স ডেটা রিসার্চ ইনস্টিটিউট এই সফটওয়্যার তৈরি করছে। এর মাধ্যমে আইনি সংস্থাগুলি অপরাধের সুলুকসন্ধান করতে পারবে। কোন এলাকায় কী ধরনের অপরাধ হচ্ছে বা হতে পারে তা আগাম জানতে পারবে।
বলা হয়েছে, মূলত বিগ ডেটা অ্যানালিটিক্সের সাহায্য নিয়ে কোন জায়গায় অপরাধ হতে পারে তার ভৌগলিক অবস্থান হদিশ করা সম্ভব হবে। সেই খবর পুলিশে পৌঁছলে তারা আগাম ব্যবস্থা নিয়ে বা নজরদারি চালিয়ে অপরাধ দমন করতে পারবে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই সফটওয়্যার যাতে তৈরি করা যায় তার জন্য অন্ধ্রপ্রদেশের অ্যাডভান্স ডেটা রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে এনসিআরবি-র চুক্তিও সাক্ষরিত হয়েছে।
শুধু ছোট-বড় অপরাধ নয়, জঙ্গি নাশকতা ও মাওবাদীদের কার্যকলাপও আগে থেকে ট্র্যাক করা যাবে। কোথায় জঙ্গি হামলা হতে পারে, মাওবাদীরা কীভাবে নাশকতার ছক কষছে এসবই নাকি বাতলে দেওয়া যাবে আগে থেকেই। এমনকী কোথায় অপরাধ হতে পারে তার সঠিক ঠিকানাও বলে দেওয়া যাবে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications