ওয়াঘা সীমান্তে দেশের মাটি চুম্বন করে ঢুকলেন পাকিস্তানে আটক হামিদ আনসারি
আট বছর পর দেশে ফিরলেন পাকিস্তানে গিয়ে আটক হওয়া ভারতের বাসিন্দা হামিদ নেহাল আনসারি।
আট বছর পর দেশে ফিরলেন পাকিস্তানে গিয়ে আটক হওয়া ভারতের বাসিন্দা হামিদ নেহাল আনসারি। ২০১২ সালে তিনি পাকিস্তানে যান। সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া এক মহিলা বন্ধুর সঙ্গে দেখা করতে সেদেশে গিয়েছিলেন তিনি। বেশ কয়েক বছরের সাজা কাটানোর পর পাকিস্তান সরকার তাকে মুক্তি দিয়েছে। এদিন ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে এলেন তিনি।
|
এদিন হামিদের আসার খবরে ওয়াঘায় এপারে সাজো সাজো রব ছিল। পরিবারের সদস্যদের সীমান্তে নিয়ে যাওয়া হয়েছিল। হামিদের বাবা, ভাই উপস্থিত ছিলেন।
|
হামিদের বাবা ফৌজিয়া নেহাল আহমেদ আনসারি বলেন, এই ঘটনা মানবতার জয়। আমার ছেলের কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। তাঁর মা বলেন, হামিদ সেদেশে গিয়ে হারিয়ে গিয়েছিল। পরে ওকে গ্রেফতার করা হয়। তবে ভিসা ছাড়া যাওয়া উচিত হয়নি।
|
পাকিস্তানের সেনা আদালত ২০১৫ সালে হামিদকে চরবৃত্তির অভিযোগে তিন বছরের সাজা দেয়। সাজা শেষে দেশে ফেরত পাঠানোর ঘোষণাও করা হয়। সেই অনুযায়ী এদিন হামিদেক ভারতে পাঠানো হয়েছে।
|
২০১২ সালে আফগানিস্তান দিয়ে পাকিস্তানে ঢোকে হামিদ। পরে পাকিস্তানি আইএসআই ও স্থানীয় পুলিশ তাকে সেবছরের নভেম্বর মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে গ্রেফতার করে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications