ভারতে কোভিডের তৃতীয় স্রোত অবিশ্যম্ভাবী, কেন্দ্রের তরফের সাবধানবাণীতে বহু গুরুত্বপূর্ণ তথ্য

মহারাষ্ট্র কয়েকদিন আগেই জানান দিয়েছে যে তারা সম্ভবত করোনার তৃতীয় স্রোতের মুখে পড়তে চলেছে। তা রুখতে সেরাজ্যে প্রবল পরিমাণে বাড়াতে হবে ভ্যাকসিনেশন। এমন দাবি করেছে বহু বিশেষজ্ঞ। এমন পরিস্থিতিতে করোনার জেরে দেশের বুকে তৃতীয় স্রোত আসা এখন সময়ের অপেক্ষা। এদিন একথা জানালেন কেন্দ্রীয় প্রিন্সিপাল সায়ন্টিফিক অ্যাডভাইজার কে বিজয়রাঘবন।

 তৃতীয় স্রোত ও দেশ

তৃতীয় স্রোত ও দেশ

এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভারত করোনার জেরে তৃতীয় স্রোত দেখতে পারে আগামী দিনে। তবে কবে সেই স্রোত আসবে , তা এখনই বলা যাচ্ছে না। দিল্লিতে এদিন এক সাংবাদিক সম্মেলন করে সরকার জানিয়েছে যে , করোনার দ্বিতীয় স্রোত যে এভাবে ধাক্কা দেবে, তা আগে আঁচ করা যায়নি। প্রসঙ্গত , এই স্রোতের জেরে স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি অত্যন্ত করুণ পরিণতির দিকে গিয়েছে।

 দেশের সার্বিক পরিস্থিতি কেমন?

দেশের সার্বিক পরিস্থিতি কেমন?

প্রসঙ্গত, দেশের ১২ টি রাজ্যে ১ লাখের বেশি অ্যাক্টিভ কেস হয়েছে। সাতটি রাজ্যে ৫০ হাজার থেকে ১ লাখ অ্যাক্টিভ কেস রয়েছে। ১৭ টি রাজ্যে ৫০ হাজারের কম কেস রয়েছে। একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল।

 কীভাবে ছড়াচ্ছে ?

কীভাবে ছড়াচ্ছে ?

প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রতিনিধিদের বার্তা , করোনার ভ্যারিয়েন্টরা আগের স্ট্রেনের মতোই ছড়িয়ে যাচ্ছে। নতুন কোনও পদ্ধতিতে এরা ছড়াচ্ছে না বলেই জানতে পেরেছেন গবেষকরা। কোনও শরীরে প্রবেশ করলে সেখানে এরা আরও বেড়ে যাচ্ছে, আর একই হারে ছড়াচ্ছে।

চিন্তা বাড়াচ্ছে বাংলা সহ একাধিক রাজ্য!

চিন্তা বাড়াচ্ছে বাংলা সহ একাধিক রাজ্য!

প্রসঙ্গত, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বাংলা, সহ কর্ণাটক, বিহার, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, রাজস্থান চিন্তা বাড়াচ্ছে দেশের করোনার সার্বিক পরিস্থিতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+