Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LIVE অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট ২০২২: ইকোনমিক সার্ভে রিপোর্ট লোকসভায় পেশ করলেন নির্মলা সীতারামন

এদিন সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২১-২০২২ সালের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট সংসদে পেশ করবেন। পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের আগেরদিন নিয়ম করে এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট প্রতিবছর পেশ করা হয়। দেশের অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে দিকনির্দেশ করা হয়। এবং আগামী বছর ভারতের অর্থনীতি কোন পথে এগোবে সেই সম্পর্কেও ধারণা দেওয়া হয়। একনজরে জেনে নেওয়া যাক এই সংক্রান্ত সমস্ত লাইভ আপডেট।

LIVE অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট ২০২২ পেশ হবে সোমবার

Jan 31, 2022, 1:06 pm IST

ইকোনমিক সার্ভে রিপোর্ট লোকসভায় পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
Jan 31, 2022, 12:05 pm IST

জম্মু-কাশ্মীর ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে নজর দেওয়া হচ্ছে বললেন রাষ্ট্রপতি কোভিন্দ
Jan 31, 2022, 12:04 pm IST

১ লক্ষ কোটির বেশি জিএসটি প্রতি বছর আদায় হচ্ছে ভারতে
Jan 31, 2022, 12:03 pm IST

আগামী ২৫ বছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী ভারত বার্তা রাষ্ট্রপতি
Jan 31, 2022, 12:01 pm IST

দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে বার্তা রাষ্ট্রপতির
Jan 31, 2022, 12:00 pm IST

বাজেট অধিবেশের যৌথ সভায় বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ
Jan 31, 2022, 10:33 am IST

বাজেট অধিবেশনের দিন শেয়ারবাজার চাঙ্গা, ৬৬২ পয়েন্ট চড়ল শেয়ার বাজার
Jan 31, 2022, 9:33 am IST

পেগাসাস ইস্যুতে উত্তাল হতে পারে বাজেট অধিবেশন
Jan 31, 2022, 9:11 am IST

পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা বিরোধীদের।
Jan 31, 2022, 8:51 am IST

জিডিপি নিয়ে কী সিদ্ধান্ত নেবেন নির্মলা সীতারামন সেদিকে তাকিয়ে আমজনতা
Jan 31, 2022, 8:43 am IST

সকাল ১১টায় বাজেট অধিবেশনে বার্তা দেবেন রাষ্ট্রপতি
Jan 31, 2022, 7:39 am IST

বাজেট অধিবেশনে করদাতাদের জন্য বিশেষ কর ছাড়ের ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
Jan 31, 2022, 7:32 am IST

আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন
Jan 31, 2022, 1:35 am IST

আগামী অর্থবছরে ভারতের অর্থনীতি ৯ শতাংশ হারে বাড়বে বলে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে প্রকাশ করা হতে পারে।
Jan 31, 2022, 1:35 am IST

একমাত্র ২০২১ সালে কেন্দ্রীয় বাজেট পেশের দু'দিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন।
Jan 31, 2022, 1:34 am IST

১৯৬৪ সাল থেকে বাজেট পেশের আগের দিন এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করা চল শুরু হয়।
Jan 31, 2022, 1:33 am IST

১৯৬৪ সালের আগে পর্যন্ত কেন্দ্রীয় বাজেটের সঙ্গে একসঙ্গে এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট লোকসভায় পেশ করা হতো।
Jan 31, 2022, 1:33 am IST

১৯৫০-৫১ সালে প্রথমবার স্বাধীন ভারতে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়।
Jan 31, 2022, 1:32 am IST

আগামিদিনে অর্থনৈতিক প্রবৃদ্ধি কোন পথে এগোবে, সেই সম্পর্কেও দিক নির্দেশ করা হয় অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে।
Jan 31, 2022, 1:31 am IST

কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহণ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কী কী ধরনের পদক্ষেপ করা হয়েছে সেই সম্পর্কে এখানে বিস্তারিত জানানো হয়।
Jan 31, 2022, 1:29 am IST

দেশের অর্থনীতি ঠিক কোন জায়গায় রয়েছে তার ভবিষ্যত কী এবং কোন কোন নীতি নির্ধারণ করা হয়েছে, সেই সম্পর্কে সুস্পষ্টভাবে জানানো হয় অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+