Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Coast Guard: জল সীমানায় ৭ মৎস্যজীবীকে বন্দি পাকিস্তানের, ২ ঘণ্টা রূদ্ধশ্বাস অভিযান শেষে উদ্ধার করল ভারত

Indian Coast Guard: ভারত পাকিস্তান জলসীমানায় বাড়বাড়ন্ত পাকিস্তানের (Pakistan)। সাতজন ভারতীয় মৎস্যজীবীকে (Fishermen) ধরপাকড়ের পর বন্দি করে রেখেছিল পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। অবশেষে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় তাদের উদ্ধার করা হল।

রবিবার পাকিস্তানি ভেসেলের থেকে ওই সাত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। রবিবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে জরুরি সিগন্যাল আসে। নো ফিশিং জোনে ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকো থেকে আপদকালীন সিগন্যাল পায় কোস্ট গার্ড। বিকেলে দুই দেশের জল সীমানায় ওই নৌকো থেকে ৭ জন ভারতীয় মৎস্যজীবীকে বন্দি করে রাখে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি।

pakistan

এদিন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কোস্ট গার্ড জানায়, জল সীমানা বরাবর প্যাট্রোলিংয়ের সময় জরুরি সিগন্যাল (Emergency Signal) এসে পৌঁছয় তাদের কাছে। কালভৈরব নামে ভারতীয় মৎস্যজীবীদের নৌকো (Indian Vessel) থেকে জরুরি সিগন্যাল এসে পৌঁছলে তৎপর হয় কোস্ট গার্ড। নৌকোয় থাকা মৎস্যজীবীদের পাকিস্তান গ্রেফতার করেছে বলে জানানো হয় সিগন্যাল মেসেজে।

ভারতীয় কোস্ট গার্ড উদ্ধারে গেলে পাকিস্তানের জাহাজ নুসরাত বাধা দেয়। ভারতীয় মৎস্যজীবীদের পাকিস্তানের জলসীমায় নিয়ে যাওয়ার চেষ্টা করে কোস্ট গার্ড। তবুও জাহাজটিকে ঘিরে ফেলে মৎস্যজীবীদের মুক্ত করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। উদ্ধারের মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ভারতের কোস্ট গার্ড।

উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) জানিয়েছে, উদ্ধার হওয়া ৭ জন মৎস্যজীবীই বর্তমানে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। যদিও গোটা ঘটনায় ভারতীয় মৎস্যজীবীদের নৌকো কালভৈরব ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ও শেষে জলে ডুবে যায়।

ভারতীয় মৎস্যজীবীদের নিয়ে সোমবার ওখা সমুদ্রবন্দরে ফেরত আসে কোস্ট গার্ডের জাহাজ। গোটা ঘটনায় মিলিতভাবে তদন্ত অভিযান শুরু করেছে কোস্ট গার্ডের কর্তারা, রাজ্য পুলিশ, গোয়েন্দা বিভাগ ও মৎস্য বিভাগের শীর্ষ আধিকারিকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+