বিএসএফ এর বিক্রমে অনুপ্রবেশের চেষ্টা বিফলে, পাকিস্তানে ফেরত যেতে বাধ্য হল জঙ্গিরা
কাশ্মীর সীমান্তে বিএসএফ বড়সড় অনুপ্রবেশের চেষ্টা আটকে দিল।
কাশ্মীর সীমান্তে বিএসএফ বড়সড় অনুপ্রবেশের চেষ্টা আটকে দিল। এদিন লাইন অফ কন্ট্রোলে বারামুলা সেক্টরের কাছে এই অনুপ্রবেশের চেষ্টা হয়। যা অত্যন্ত তৎপরতার সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর আটকে দিয়েছে।

জানা গিয়েছে, শনিবার প্রায় মাঝরাতে সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে। ৪-৫ জন অনুপ্রবেশকারী সীমান্তের নওগাঁও সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে যায়। যা দেখতে পেয়েই বিএসএফ তৎপর হয়। এবং জঙ্গিদের পাল্টা আক্রমণ করে।
সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের তৎপরতা দেখে চার-পাঁচজন জঙ্গি পাক অধিকৃত কাশ্মীরে ফেরত যেতে বাধ্য হয়েছে। পুলিশ সূত্রে খবর এদিন সকাল পর্যন্ত সীমান্তে গোলাগুলি চলছে।
দিন দুয়েক আগেও ভারতীয় সেনা সীমান্তে অনুপ্রবেশ আটকে বারামুলা সেক্টরে দুই জঙ্গিকে নিকেশ করে। তারা উরি সেক্টরের দিক দিয়ে ভারতে ঢুকে নাশকতা করার ষড়যন্ত্র করেছিল। সীমান্তরক্ষী বাহিনীর পেট্রোল পার্টি জঙ্গিদের খোঁজ পায়। তারপরেই ফায়ারিং করে দুই জঙ্গিকে নিকেশ করা হয়।












Click it and Unblock the Notifications