গালওয়ান ভ্যালিতে তেরঙা উড়িয়ে লালফৌজকে যোগ্য জবাব ভারতীয় সেনার! অপারেশন মুডে জওয়ানরাও
ভারত চিন সংঘাত নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক দিনগুলিতে এই সংঘাত নয়া মাত্রা নিয়েছে। বিশেষ করে গালওয়ান ভ্যালিতে হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে সীমান্তে কার্যত দাদাগিরি বেড়েছে লাল ফৌজের। লাগাতার উস্কানিমূলক পদক্ষেপ চালিয়ে য
ভারত চিন সংঘাত নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক দিনগুলিতে এই সংঘাত নয়া মাত্রা নিয়েছে। বিশেষ করে গালওয়ান ভ্যালিতে হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে সীমান্তে কার্যত দাদাগিরি বেড়েছে লাল ফৌজের। লাগাতার উস্কানিমূলক পদক্ষেপ চালিয়ে যাচ্ছে চিন।
কখনও ভিডিও বানাচ্ছে তো আবার কখনও ভারত সীমান্ত ঘেঁষে যুদ্ধ বিমান ওড়াচ্ছে বেজিং। শুধু তাই নয়, সীমান্ত জুড়ে লাগাতার নির্মান কাজ চালাচ্ছে বেজিং। ফলে সীমান্ত জুড়ে এই মুহূর্তে ব্যাপক টেনশন।

গালওয়ান ভ্যালিতে ত্রিরঙা ওড়াল ভারতীয় সেনা
গত কয়েকদিন চিনের তরফে একটি উস্কানিমূলক ভিডিও ছাড়া হয়। গালওয়ান ভ্যালির একটি ভিডিও ছাড়া হয়। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আর সেই ভিডিও ছাড়ার তিনদিনের মাথায় কার্যত কড়া জবাব ভারতীয় সেনার। একেবারে কৌসুলি জবাব বললেও ভুল হবে না। সংবাদমাধ্যম এএনআই'য়ের মাধ্যমে গালওয়ান ভ্যালির বেশ কয়েকটি ছবি সেনার তরফে সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ভ্যালিতে উড়ছে ত্রিরঙা। আর সেনা ছাউনিতে একেবারে ফুল অপারেশন মুডে দাঁড়িয়ে ভারতীয় সেনার জওয়ানরা।

ভ্যালিতে Dogra regiment মোতায়েন করা
সামরিক পর্যবেক্ষকদের মতে, কার্যত ছবি পোস্ট করে চিনকে এভাবে কড়া জবাব দিল ভারতীয় সেনা। সীমান্তে ভারতের একাধিক জায়গা দখলের অভিযোগ চিনের বিরুদ্ধে। একের পর এক ফ্ল্যাগ মিটিং হয়েছে। কিন্তু এরপরেও কাজ হয়নি। বরং উস্কানিমূলক ভিডিও পোস্ট করে চিনের দাবি, আমরা কোনও জায়গা ছাড়ব না। আর এই ভিডিও সামনে আসার পরেই গালওয়ান ভ্যালিতে দাঁড়িয়েই সেনার এই ছবি সামরিক ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ওই ভ্যালিতে Dogra regiment মোতায়েন করা রয়েছে। তারাই ওই পতাকা ওড়ায়।

কি ভিডিও সামনে এনেছিল চিন
বছরের প্রথমদিনেই এই ভিডিও চিন সেনার তরফে সামনে নিয়ে আসা হয়। ভারতীয় সীমান্ত গালওয়ানের খুব কাছে দাঁড়িয়ে এক চিন সেনার জওয়ানকে বলতে শোনা যাচ্ছে, যে কোনও মূল্য সীমান্তের সুরক্ষা আমরা বজায় রাখব। শুধু তাই নয়, ভিডিওতে পাহাড়ের গায়েও বেশ কিছু চিনা ভাষায় লেখা দেখতে পাওয়া যায়। পরে জানা যায়, তাতে লেখা, এক ইঞ্চি জমি দেওয়া হবে না। আরও একটি ভিডিও চিন সেনার তরফে সামনে নিয়ে আসা হয়। যেখানে দেখা যাচ্ছে, চিনের পতাকা তুলতে দেখা যাচ্ছে লালফৌজকে। ভারত এবং চিনের মধ্যে সীমান্ত সংঘাত চলছে। এই অবস্থায় এই ভিডিও বার্তা যে ভারতের জন্যেই তা স্পষ্ট বোঝা যায়।

একের পর এক উস্কানি
শুধু ভিডিও নয়, সীমান্তে একের পর এক উস্কানি চলে আসছে। গত কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গার নাম বদল করে বেজিং। পালটা জবাব দেয় ভারতও। আর এই বিতর্কের মধ্যেই সেনাবাহিনীর হাতে বেশ কিছু স্যাটেলাইট ছবি এসেছে। যা বিশ্লেষণ করে জানা যাচ্ছে, প্যাংগং লেকের এক পাশে ব্রিজ বানাচ্ছে চিন। শুধু তাই নয়, লাদাখের পাশে একের পর এক গ্রাম বানাচ্ছে বলেও জানা যাচ্ছে। যদিও চিনকে জবাব দিতে সবদিক থেকে প্রস্তুত ভারতীয় সেনা।












Click it and Unblock the Notifications