Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India-China Conflict: ফের অরুণাচলে উস্কানি বেজিংয়ের, পাল্টা জবাবে কী বলল ভারত জেনে নিন

লাদাখ ছেড়ে এবার অরুণাচলে মন দিয়েছে বেজিং। নিজেদের ম্যাপে অরুণাচলের একাধিক জায়গার নাম করণ করে ফেলেছেন ড্রাগনের দেশ। চিনের এই ধৃষ্টতা একেবারেই মেনে নিতে রাজি নয় ভারত। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে পাল্টা কড়া বার্তা পাঠানো হয়েছে বেজিংকে।

অরুণাচল প্রদেশের ৩০ টি জায়গার নিজেদের মতো করে নাম করণ করে প্রকাশ করেছে বেজিং। তারপরেই বিদেশমন্ত্রক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চিনের এই পদক্ষেপ একেবারেই মেনে নেওয়া যায় না। একেবারে অবিবেচকের মতো কাজ করেছে তারা।

Arunachal Pradesh

অরুণাচল প্রদেশ বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এই নিয়ে ভারত কাউকে কোনও সাফাই দেবেও না। আবার কারোর এই বিষয়ে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। গতমাসে ভুটান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুটান ভারতের বন্ধু দেশ। ভুটানে ভারতীয়দের প্রবেশে কোনও ভিসা লাগে না।

মোদীর ভুটান সফরের পরেই চিনের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একেবারে কড়া বার্তায় বলে দেওয়া হয়েছে চিনের এই নামকরণে ভারতের কিছু যায় আসে না কারণ অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ। এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চিন যে কাজ করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশমন্ত্রক।

অরুণাচল প্রদেশে চিনের এই আগ্রাসন নতুন নয়। ২০২২ সালে চিন যে নতুন ম্যাপ প্রকাশ করেছিল তাতে অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ বলে দাবি করেছিল। অন্যদিকে লাদাখ নিয়ে আগ্রাসনের মাঝেই অরুণাচল প্রদেশে একাধিক ভারতীয় নাগরিককে অপহরণ করেছে চিনা ফৌজ। ভারত অত্যন্ত সহিষ্ণুতার সঙ্গে তার জবাব দিয়েছে।

অরুণাচল প্রদেশে চিনের কোনও রকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে ভারত। মোদী সরকার উত্তরপূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের উন্নয়নে একাধিক প্রক ল্প নিয়েছে। বিশেষ করে সড়ক ব্যবস্থার উন্নয়নে কাজ করে চলেছে মোদী সরকার। অরুণাচল প্রদেশের উন্নয়নের কারণেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বেজিং। সেকারণেই মাঝে মধ্যেই উস্কানিমূলক কাজ করে চলেছে তারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+